শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৪

সুরঞ্জিতের আসনে নৌকার সঙ্গে লড়বে সিংহ

সুরঞ্জিতের আসনে নৌকার সঙ্গে লড়বে সিংহ

দেওয়ান গিয়াস চৌধুরী: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম এজাহারুল হক প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা দলীয় প্রতীক নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী মো. ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন সিংহ প্রতীক।

গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ৩০ মার্চ ওই আসনে ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওই আসনের ১৩টি ইউনিয়নের ১১০টি কেন্দ্রে ৫০২টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026