রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২

ঐতিহাসিক স্মলহিথ পার্কে স্বাধীনতা দিবসে হাজার ফুট আয়তনে উড়বে বাংলার লাল সবুজ মানব পতাকা

ঐতিহাসিক স্মলহিথ পার্কে স্বাধীনতা দিবসে হাজার ফুট আয়তনে উড়বে বাংলার লাল সবুজ মানব পতাকা

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বার্মিংহামের ঐতিহাসিক স্মলহীথ পার্কে এক হাজার বর্গফুট আয়তনের বাংলাদেশের পতাকা উত্তোলন এবং সম্মিলিত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনেরে উদ্যেগ নেয়া হয়েছে।

দেশের বাইরে এই লাল সবুজের পতাকা উড়াতে বিশেষ এই উদ্যেগ নিয়েছে বার্মিংহাম ভিত্তিক সংগঠন মাটি ইউকে। দেশ-বিদেশে এই সংবাদ ছড়িয়ে দিতে শুক্রবার ১৭ মার্চ পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। মাটি ইউকে‘র সংগঠনের পক্ষে সাংবাদিক আশরাফুল ওয়াহিদ দুলাল লিখিত বক্তব্যের মাধ্যমে এমন উদ্যোগের কথা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে কর্মসূচীর অন্যান্য উদ্যোক্তাদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন রাজনীতিক-সংগঠক মসুদ আহমদ, বাংলা মেইল সম্পাদক সৈয়দ নাসির আহমদ, বাংলা ভয়েস সম্পাদক মারুফ আহমদ ও সংগঠনের উপদেষ্টা আবু হায়দার সুইট সহ আরো অনেকে।

ব্রিটিশ বাংলাদেশী ইয়ং কালচারাল সোসাইটি মাটি ইউকে। শিকড়ের সাথে প্রবাসী নব প্রজন্মের সেতুবন্ধন সৃষ্টির অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবেই আগামী স্বাধীনতা দিবসে বিকেল ১.৩০ মিনিটে এক হাজার বর্গফুট আয়তনের বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়ানোর কর্মসূচী নিয়েছে এই সংগঠনটি।

আশরাফুল দুলাল জানান, শুধু বাংলাদেশের পতাকাই নয়, ঐদিন লাল সবুজের পাশাপাশি উড়বে ব্রিটেনের জাতীয় পতাকাও।

কর্মসূচীর উদ্দেশ্য ব্যাখ্যা করতে দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, লাখো শহীদের আত্মত্যাগের ফসল আজকের বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের প্রতি প্রবাসে বেড়ে ওঠা আমাদের বর্তমান প্রজন্মকে আকৃষ্ট করতেই ব্যাতক্রমী এই উদ্যোগ নিয়েছে মাটি ইউকে।

লিখিত বক্তব্যে আশরাফুল ওয়াহিদ দুলাল বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বার্মিংহাম স্মলহীথ পার্কের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। ১৯৭১ সালের ২৮ মার্চ এই পার্কেই দশ হাজারেরও বেশি মানুষের উপস্থিতিতে উড়েছিলো বাংলাদেশের জাতীয় পতাকা, রচিত হয়েছিলো একটি ইতিহাস।

এই পার্কেই এবার ৪৭তম স্বাধীনতা দিবসে এক হাজার বর্গফুটের লাল সবুজ পতাকা উড়িয়ে মাটি ইউকে সৃষ্টি করতে চায় আরেকটি ইতিহাস, যে ইতিহাস ১৯৭১ ও ২০১৭ কে নিয়ে যাবে ভবিষ্যত প্রজন্মের কাছে। মাটি ইউকে ২৬ মার্চ, রবিবার বেলা দেড়টায় স্মরণ করবে ১৯৭১ এর সেই সময়টি, শ্রদ্ধা জানাবে ঐ কর্মসূচীর আয়োজক বীর প্রবাসী মুক্তিযোদ্ধাদের।

সংবাদ সম্মেলনে জানানো হয় হাজার বর্গফুটের পতাকা উড়ানোর পাশাপাশি ঐদিন বাংলাদেশ-ব্রিটেন দু দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনাসহ বার্মিংহামের নওয়াব ইস্পোরিয়াল এ অনুষ্ঠিত হবে মাটির গান। এতে বাংলাদেশী সংগঠন ছাড়াও ব্রিটিশ পার্লামেন্টের এমপি এবং কাউন্সিলারগণ উপস্থিত থাকবেন।

আয়োজন কমিটির পক্ষ থেকে এই বিশেষ স্মরনীয় মূহুর্তকে আরো বেশি ঐতিহ্যপূর্ণ করতে একজন বাঙ্গালী হিসেবে এই দিন বার্মিংহামের স্মলহিথ পার্কে উপস্থিত থাকবে বিশেষ বিনীত অনুরোধ জানানো হয়। পরে উপস্থিত সাংবাদিকদের সম্মানে সংগঠনের পক্ষ থেকে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026