রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৬

লন্ডনে হামলার ঘটনায় ব্রিটিশ এমপির বীরত্ব

লন্ডনে হামলার ঘটনায় ব্রিটিশ এমপির বীরত্ব

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারীসহ নিহত হয়েছেন পাঁচজন।

এদের মধ্যে পালার্মেন্টের সামনে ওই হামলাকারীর ছুরিকাঘাতে গুরুতর জখম হন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা পিসি কেইথ পালমার (৪৮)।

আহত এই পুলিশ কর্মকর্তাকে বাঁচাতে এগিয়ে আসেন ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী টবিয়াস এলউড। তৎক্ষণাৎ শুরু করেন প্রাথমিক চিকিৎসা। এই ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর বীরে পরিণত হন এই পার্লামেন্ট সদস্য (এমপি)। খবর দ্য টেলিগ্রাফের।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পিসি কেইথ পালমারকে বাঁচাতে না পারলেও সর্বশক্তি দিয়ে তার এই মানবতার বহিঃপ্রকাশ প্রশংসিত হচ্ছে নানা মহলে। দেশটির গণমাধ্যম তাকে হিরো বলে সম্বোধন করছে।

ছবিতে দেখা যাচ্ছে হামলার পরপরই কেইথ পালমারকে বাঁচাতে এগিয়ে যান টবিয়াস এলউড। এই সময় সাবেক সেনা কর্মকর্তা ও কনজারভেটিভ পার্টির এই সংসদ সদস্যের চোখে মুখে রক্ত ও বিষন্নতার ছাপ লক্ষ্য করা যায়।

এছাড়া ওই পুলিশ কর্মকর্তাকে শুশ্রূষার দেওয়ার পাশাপাশি আশপাশ ঘিরে ফেলা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে দেখা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026