শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৩

সিলেটে জঙ্গি আস্তানায় আত্মসমর্পণের আহবানের জবাবে জঙ্গিরা বলছে ফোর্স পাঠান

সিলেটে জঙ্গি আস্তানায় আত্মসমর্পণের আহবানের জবাবে জঙ্গিরা বলছে ফোর্স পাঠান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটে শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযানে জঙ্গিদের প্রতি আত্মসমর্পণের আহবান জানালেও তারা সাড়া দিচ্ছে না। উল্টো পুলিশকে ফোর্স পাঠানোর কথা বলছে।

এক নারী জঙ্গি পুলিশের উদ্দেশে বলেছে, সোয়াট পাঠান। আমাদের সময় কম। সকাল থেকে চলা অভিযান এখনও চলছে। পাঁচ তলা বাড়িটির সব দিক ঘিরে রাখা হয়েছে। বেলা একটার পর সন্দেহভাজন জঙ্গিরা একাধিকবার ফ্ল্যাটের ভেতরে থেকে পুলিশকে উদ্দেশ করে কথা বলে।

যদিও আত্মসমর্পণে তারা ইতিবাচক কোন সাড়া দেয়নি। প্রথমে একজন পুরুষ উচ্চ কণ্ঠে বলে ফোস পাঠান। একথা সে পর পর দুই বার উচ্চারণ করে।

পুলিশ হ্যান্ডমাইকে বার বার আত্ম সমর্পনের আহবান জানানোর মধ্যে বেলা পৌনে দুইটার দিকে এক নারী উচ্চ কণ্ঠে বলে, আমরা আল্লাহ’র পথে আছি, তাড়াতাড়ি সোয়াট পাঠান। আমাদের সময় কম।

এদিকে এখন পর্যন্ত ওই বাসায় অভিযান শুরু করেনি পুলিশ। প্রয়োজনীয় প্রস্তুতির পরই অভিযান শুরু হবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026