শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সন্ত্রাসী হামলার সময় ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে এক নারী পড়ে যান টেমস নদীতে। তাকে পরে উদ্ধার করা হয়েছে। তিনি জীবিত আছেন। জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তাকে।
বু
ধবার হামলাকারী হাউস অব পার্লামেন্টের বাইরে একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। ওয়েস্টমিনস্টার ব্রিজে চলাচলরত মানুষের ওপর উঠিয়ে দেয় গাড়ি।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দৃশ্যত মই দিয়ে যেন সমতল করা হচ্ছিল ব্রিজের উপরে। এ সময় ওই এলাকা ছেড়ে কয়েক শ’ মানুষ এদিক ওদিক দৌড়ে পালায়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, লোকজন এ সময় প্রাণপণ ছুটছে। তারা আর্তনাদ করছে। কিছু মানুষ ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে লাফিয়ে পড়ে টেমস নদীতে। তাদের মধ্যে উদ্ধার করা নারীকে এখন চিকিৎসা দেয়া হচ্ছে। পোর্ট অব লন্ডন অথরিটির এক মুখপাত্র এ কথা বলেছেন।