শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮

২৫ মার্চ ছিল নিরীহ বাঙালির উপর ন্যাক্কারজনক সশস্ত্র আক্রমণ: লন্ডনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

২৫ মার্চ ছিল নিরীহ বাঙালির উপর ন্যাক্কারজনক সশস্ত্র আক্রমণ: লন্ডনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

আব্দুল কাদির চৌধুরী মুরাদ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ১৯৭১সালের ২৫ মার্চ একটি স্বাভাবিক যুদ্ধের উদ্দেশ্য ছিল না, একটি সাধারণ যুদ্ধের প্রহর ছিল না, সেটা ছিল একপেশীভাবে নিরীহ বাঙালির উপর ন্যাক্কার জনকভাবে সশস্ত্র আক্রমণ।

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে লন্ডনের আলতাব আলী পার্কে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।

২৫ মার্চ শনিবার যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু নেতৃত্বে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেয়া হয় পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগ পুলিশ লাইন সহ সাধারণ মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনী হায়েনার মতো হত্যাকাণ্ডে লিপ্ত হয়। যা বাঙালি জাতির ইতিহাসে একটি কালো অধ্যায়।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি সিতাব চৌধুরী,শামস উদ্দিন মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বাণিজ্য বিষয়ক সম্পাদক অসম মিসবাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওছার চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ সুরুক মিয়া, মহিলা আওয়ামীলীগের খালেদা কোরেশী, হোসনেয়ারা মতিন, শামস বনী, মহানগর আওয়ামীলীগের সেলিম চৌধুরী, ময়নুল হক, আফছার খান সাদেক, গোলাব আলী, শায়েক আহমেদ, আমিনুল হক জিলু, ইস্ট লন্ডন আওয়ামীলীগের আজিজুল হক , যুবলীগের সেলিম আহমদ খান, জামাল আহমদ খান, ছাত্রলীগের সরোয়ার আহমদ, জোবায়ের আহমদ, সেচ্ছাসেবক লীগের সায়াদ আহমদ সাদ, প্রজন্ম ৭১’এর বাবুল হোসেন, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ,তাঁতীলীগ সহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026