রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২

স্বাধীনতা দিবস উপলক্ষে রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীনতা দিবস উপলক্ষে রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের আলোচনা সভা অনুষ্ঠিত

শিহাবুজ্জামান কামাল: ২৭শে মার্চ সোমবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কবি মোঃ রহমত আলী পাতনীর সভাপতিত্বে ও সেক্রেটারি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগতত অতিথিরা মহান স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ দিন গুলোর বর্ণনা দেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ জিল্লুল হক, বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, জিএসসির সাবেক চেয়ারপার্সন আলহাজ এম আলাউদ্দিন, ফররুখ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রফিক আহমদ রফিক, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হাই খান, জিএসসি সাউথ ইস্ট রিজনের চেয়ার আলহাজ ইছবাহ উদ্দিন, কমিউনিটি নেতা আলহাজ নুর বখশ, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ ফারুক মিয়া, শীর্ষবিন্দুর সম্পাদক সুমন আহমদ, মোঃ আব্দুল কুদ্দুস, কামাল উদ্দিন, খিজিরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা ৭১সালের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করেন এবং সকল শহীদদের কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি দবিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, লেখক শাহ এনায়েত করিম, হাফিজ সাঈদুর রহমান চৌধুরী, কবি মোঃ রহমত আলী পাতনী, শিহাবুজ্জামান কামাল। সভা শেষে সকল শহীদদের রুহের আগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই খান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026