শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮

ব্রেক্সিটের পরেও বেনিফিট পাবেন ইউরোপীয় ইউনিয়নের নাগরিকেরা

ব্রেক্সিটের পরেও বেনিফিট পাবেন ইউরোপীয় ইউনিয়নের নাগরিকেরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২৯শে মার্চ টেরেজা মে আনুষ্ঠানিকভাবে আর্টিকল ফিফটিতে ট্রিগার করবেন। এর আগ পর্যন্ত অর্থাৎ ইতোমধ্যেই যারা ব্রিটেনে বসবাস করছেন, তারা ব্রেক্সিটের পরেও ওয়েল ফেয়ার বেনিফিট চাইল্ড বেনিফিট পাবেন।

এক মেমোতে যা সানডে টাইমস, টেলিগ্রাফ ও মেইল লিক প্রকাশিত হয়েছে, তাতে দেখা গেছে, ডিপার্টম্যান্ট ফর এক্সিটিং দ্য ইউরোপীয় ইউনিয়ন( ডেক্সো-dexeu) কেবিনেট কমিটির মিটিং এ সুপারিশ করা হয়েছে, ৩ মিলিয়ন ইউরোপীয় নাগরিক যারা ব্রিটেন আছেন, ব্রেক্সিটের পরেও তারা চাইল্ড বেনিফিট পাবেন।

কিন্তু যারা বুধবার (২৯শে মার্চের ) পরে আসবেন- তারা চাইল্ড বেনিফিট থেকে বঞ্চিত হবেন। তবে মন্ত্রীরা সতর্কতার সাথে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সেখানে বসবাসরত ব্রিটেন প্রবাসীদের সাথে টিট ফর টেট আচরনের উপরই সব কিছু নির্ভর করছে, যে কোন উইথড্র সেখানকার ব্রিটেন প্রবাসীদের সাথে আচরনের উপর নির্ভর করছে।

২০১৫ সালে টোরি পার্টি তাদের ম্যানিফেস্টোতে ঘোষণা দিয়েছিলো, ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ওয়েল ফেয়ার বেনিফিট হাউজিং, পেনশন, চাইল্ড ট্র্যাক্স ক্রেডিট ইত্যাদি ক্লেইমের আগে চার বছর পূর্ণ হতে হবে।

তখন বলা হয়েছিলো, ইউরোপীয় নাগরিকদের শিশুরা যদি ব্রিটেনের বাইরে থাকে, তবে তারা চাইল্ড ট্র্যাক্স ক্রেডিট, চাইল্ড বেনিফিট দাবী করতে পারবেন না, এতে তারা যাই ট্যাক্স পরিশোধ করেন না কেন। কিন্তু এখন বলা হচ্ছে তার বিপরীত ।

উল্লেখ্য সদ্য বাজেটে টোরি পার্টি সেলফ এমপ্লয়িডদের ন্যাশনাল কন্ট্রিবিউশন ট্যাক্সের ক্ষেত্রে ইউ টার্ন রেকর্ড রয়েছে।

ইউরোপীয়ান কমিশনের চীফ নেগোশিয়েটর মাইকেল বার্নার সতর্ক করেছেন, যেকোন চুক্তি নিশ্চিত করতে অনেক মাস লেগে যেতে পারে- সেজন্যে কোন কিছুরই নিশ্চয়তা দেয়া যায় না।

ডাউনিং ষ্ট্রীট এবং ডিপার্টম্যান্ট ফর এক্সিটিং দ্য ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, প্রাইম মিনিস্টার এই সপ্তাহে তার ঐতিহাসিক ঘোষণা ছাড়া আর কোন কিছুই সমাধান করেন নি- এমনকি চাইল্ড বেনিফিট সহ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026