রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮

সিলেট সহ সারাদেশের এবং লন্ডনে জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সহ সারাদেশের এবং লন্ডনে জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন

আহাদ চৌধুরী বাবু: সম্প্রতি লন্ডনে জঙ্গি হামলা এবং বাংলাদেশের বিভিন্ন স্থান এবং সিলেটে জঙ্গি হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অদ্য সোমবার পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কস্থ কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গনে আমরা সিলেট বাসীর ব্যানারে এক প্রতিকী মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

কমিনিউটির বিভিন্ন স্থরের রাজনীতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে মানব বন্ধনে শুরুতে ১মিনিট নিরবতা পালন করা হয়। মানবাধিকার কর্মী সাংবাদিক আনসার আহমদ উল্যার সভাপতিত্বে এবং সমাজকর্মী আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আহাদ চৌধুরী বাবু।

মানববন্ধনে বক্তারা বলেন জঙ্গিঁদের কোন ধর্ম বা বর্ণ নেই এরা মানবতা ইসলামের শক্রু। এরা ধর্ম কে কলঙ্কিত করছে। এদের সম্মেলিত ভাবে প্রতিহত করতে হবে | গনতন্ত্র আইনের শাসনের জন্য এরা হুমকির কারন। সিলেটের জঙ্গি হামলাকে ন্যাকারজনক এবং বর্বর হামলা বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

পুলিশ রাাব সেনাবাহিনী সহ সাধারন জনগনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং মানবতা বিরুধী এই অপশক্তিকে রুখতে রাজনৈতিক ভাবে ঐক্যবন্ধ হওয়া প্রয়োজন বলে মত দেন।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সর্বজনাব লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক মাহবুব রহমান কাউন্সিলার ও কাউন্সিলের বিরোধী দলের নেতা অলিউর রহমান, জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, সাংবাদিক জাহেদী ক্যারল, চ্যানেল এসের সিনিয়র নিউজ এডিটর কামাল মেহেদী, রাজনীতিক সৈয়দ এনামুল ইসলাম।

এছাড়াও যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল খাঁন, সাংবাদিক ওমর ফারুক, লন্ডন বাংলা প্রেসক্লাবের কর্মকর্তা সাংবাদিক সালেহ আহমদ, ইভেন্ট সেক্রেটারী তওহিদ আহমদ, সাংবাদিক আমিমুল এহসান তামিম, বাতিরুল হক সরদার, কবি নজরুল ইসলাম এডভোকেট, মুহিব উল্যা লুটন, আওয়ামীগের সভাপতি সাজ্জাদুর রহমান লুটন, যুবলীগ সেক্রেটারী খানসুর রহমান প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026