বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন: বেসরকারিভাবে বিএনপি প্রার্থী সাক্কু বিজয়ী

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন: বেসরকারিভাবে বিএনপি প্রার্থী সাক্কু বিজয়ী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ১০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রে ৬৮ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মনিরুল হক সাক্কু। তার নিকটতম নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৮ হাজার ২৬১ ভোট।

বৃহস্পতিবার রাতে মনিরুল হক সাক্কুর কন্ট্রোলরুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল আটটায় ১০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলাকালে বড়ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিক্ষিপ্ত অনিয়ম, ধাওয়া-পাল্টাধাওয়া ও অভিযোগের বিভিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

তবে ভোটগ্রহণ ছিল স্বতস্ফূর্ত। সাড়ে ছয় ঘণ্টায় ৬০ ভাগের বেশি ভোট পড়েছে। পুরো সময়ে ৮০ ভাগের কাছাকাছি ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কোনো নির্বাচনে এত অধিক হারে ভোট পড়েনি।

ভোটের আগের দিন কুমিল্লায় একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই আস্তানাটি এখনো ঘিরে রেখেছে তারা। তবে এর কোনো প্রভাব আশপাশের এলাকার ভোটকেন্দ্রগুলোতে পড়েনি। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ ও স্বতন্ত্র থেকে চারজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে মূল লড়াই হয় বড় দুই দলের প্রার্থীদের মধ্যেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026