রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০০

ইউরোপের মধ্যে ব্রিটিশ শিশুরা বেশি কাঁদে

ইউরোপের মধ্যে ব্রিটিশ শিশুরা বেশি কাঁদে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জন্মের পর প্রথম তিন মাসে কোন অঞ্চলের শিশুরা কতটা কাঁদে, অনুসন্ধান করতে গিয়ে গবেষকেরা প্রথমবারের মতো একটি বৈশ্বিক তালিকা বানিয়েছেন।

সেই হিসেব অনুযায়ী যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডসের শিশুরা অন্যান্য দেশের শিশুদের তুলনায় বেশি কাঁদে। আর ডেনমার্ক, জার্মানি ও জাপানের নবজাতকেরা কান্নাকাটি ও হইচই করে সবচেয়ে কম। যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিদ গতকাল সোমবার এ তথ্য দিয়েছেন।

তাঁরা দেখতে পান, ব্রিটেন, কানাডা ও ইতালির শিশুরা এই পরিমাণ কাঁদে। আর কান্নাকাটির হার ডেনমার্ক ও জার্মানির শিশুদের মধ্যে সবচেয়ে কম। গড়পড়তা হিসাবে শিশুরা জন্মের প্রথম দুই সপ্তাহে দিনে দুই ঘণ্টা করে কাঁদে।

তারপর আস্তে আস্তে সেই কান্নার পরিমাণ বাড়তে থাকে। ৬ সপ্তাহ বয়সে দিনে প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিট কান্না করে শিশুরা। ১২ সপ্তাহ বয়সে আবার সেই কান্নার পরিমাণ কমে গড়ে ১ ঘণ্টা ১০ মিনিটে আসে। কিন্তু ব্যতিক্রমও আছে। কোনো শিশু দিনে মাত্র ৩০ মিনিট কাঁদে, আবার কেউ ৫ ঘণ্টার বেশি সময় ধরে কাঁদে।

এ বিষয়ে জার্নাল অব পেডিয়াট্রিকস সাময়িকী গবেষণা নিবন্ধ ছেপেছে। এর প্রধান লেখক ডায়েটার উওলকার বলেন, জীবনের প্রথম কয়েক সপ্তাহে একেকটি শিশুর কান্না একেক রকমের হয়। তাদের কান্নাকাটির তারতম্যের নেপথ্যে বিভিন্ন কারণ থাকতে পারে। সংস্কৃতি, লালনপালনের ধরন, গর্ভকালীন অভিজ্ঞতা বা জিনগত কারণেও তাদের কান্নার ধরনে ব্যবধান হতে পারে। উওলকার বলেন, তাঁদের তৈরি নতুন তালিকাটি স্বাস্থ্যকর্মীদের কাজে সহায়ক হবে।

শিশুর সবচেয়ে বেশি কান্নার পরিমাণ কত? দিনে তিন ঘণ্টার বেশি বা সপ্তাহে অন্তত তিন দিনকেই বিজ্ঞানীরা সর্বাধিক বলে ধরে নিয়েছেন। এই গবেষণায় বিজ্ঞানীরা প্রায় ৮ হাজার ৭০০ শিশুর আচরণের তথ্য নিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026