শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭

শেখ হাসিনার দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে লন্ডনে সমাবেশ: ভারতের সাথে সামরিক চুক্তি আত্মঘাতী হবে

শেখ হাসিনার দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে লন্ডনে সমাবেশ: ভারতের সাথে সামরিক চুক্তি আত্মঘাতী হবে

সামরিক চুক্তিটি হচ্ছে, ভারত বাংলাদেশের সাথে একটি ‘সামরিক সহযোগিতার চুক্তি’ করতে চায়। এ চুক্তির অর্থ হলো, ভারত বাংলাদেশে অস্ত্র সরবরাহ থেকে শুরু করে সামরিক খাতের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবে। চুক্তিটি করার জন্য ভারত এক প্রকার মরিয়া হয়ে উঠেছে। যেন চুক্তিটি করতে না পারলে তার বিপুল ক্ষতি হয়ে যাবে। এ ক্ষতি সে পুষিয়ে উঠতে পারবে না।

চুক্তি বন্ধের দাবীতে প্রতিবাদ বিক্ষোভে সমবেত হচ্ছেন। সমাবেশে আলেম-ওলামা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, মানবাধিকার কর্মীরা বন্ধের দাবী জানিয়ে বলেছেন, ‘ভারতের মাথা খারাপ হয়ে যায়, গত বছর চীনের কাছ থেকে বাংলাদেশের দুটি সাবমেরিন কেনার পর থেকে।

সে অনেকটা আঁতকে ওঠে এবং কল্পনাও করতে পারেনি, বাংলাদেশ দুটি সাবমেরিন কিনতে পারে বা কেনার সামর্থ্য রাখে। সে তড়িঘড়ি করে বা অনেকটা উপযাচক হয়েই তার প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরকে গত নভেম্বরে বাংলাদেশে প্রথমবারের মতো সফরে পাঠায়।

সে সময় থেকেই ভারত উঠেপড়ে লাগে বাংলাদেশের সাথে একটি সামরিক সহযোগিতা চুক্তি করার জন্য। একের পর এক প্রস্তাব এবং প্রচ্ছন্ন একটা চাপ দিতে থাকে যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর পিছিয়ে যায়। বলার অপেক্ষা রাখে না, প্রধানমন্ত্রী সময় নেন সুষ্ঠুভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়ার জন্য।

কারণ এ চুক্তি অত্যন্ত স্পর্শকাতর এবং এর সাথে দেশের স্বার্থ ও মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। এ ধরনের চুক্তি দেশের মানুষ যে মানবে না, তিনি তা ভালোভাবেই জানেন। এখন ভারত চেয়ে আছে, আগামী ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দিকে। তার ইচ্ছা, ওই সফরেই কাজটি সেরে ফেলতে। সে এতটাই ক্রেজি হয়ে উঠেছে যে, বাংলাদেশের সাথে তিস্তা চুক্তির বিষয়টি এড়িয়েই নতুন এই চুক্তি করতে চাচ্ছে।

গতকাল বুধবার ৫ এপ্রিল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে সিটিজেন মুভমেন্টের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে বক্তারা এ দাবী জানান।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, বলেন, ভাবখানা এমন, যেন সে মহাবিপদে পড়েছে এবং এ বিপদ থেকে আগে তাকে বাঁচাও, তারপর অন্যসব দেখা যাবে। এমন মামার বাড়ির আবদার এখন বিশ্ব রাজনীতিতে দেখা না গেলেও ভারত তা করেই চলেছে। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, সে আমাদের কোন দৃষ্টিতে দেখে। সে মনে করে, তার সব চাওয়া পূরণ করার জন্যই আমাদের জন্ম হয়েছে এবং আমাদের তা পূরণ করতে হবে। আমরা তা করেছিও। এ পর্যন্ত ট্রানজিট চুক্তি ছাড়াই ফ্রী সুবিধা নিচ্ছে।

ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, আমাদেরও যে শক্তি সামর্থ্য, আত্মমর্যাদা এবং স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে, এ বিষয়টি ভারতকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে।

সেইভ বাংলাদেশের চেয়ারম্যান বিশিস্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের সরকার, বিরোধী রাজনৈতিক দল ও জনগণ ভালো করেই জানে। আমাদের শক্তি ও সামর্থ্যরে ওপর সকলেরই আস্থা রয়েছে। ইতোমধ্যে আমরা সামরিক শক্তিতে দক্ষিণ এশিয়ায় চতুর্থ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ৩৩ দেশের মধ্যে ১৮তম। বিশ্বের ১২৬ দেশের মধ্যে ৫৩।

প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি শাহ ছদর উদ্দিন বলেন, বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তা বিশ্বের বৃহৎ দেশগুলো ওয়াকিবহাল রয়েছে। সময়ের সাথে সাথে বিশ্ব রাজনীতি, সমরনীতি ও অর্থনীতিতে যে পরিবর্তন সাধিত হচ্ছে, তাতে বাংলাদেশ এখন অন্যতম ‘কী ফ্যাক্টর’ হিসেবে গণ্য হচ্ছে। ফলে বিশ্বের বাঘা বাঘা দেশের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে।

মানবাধিকার সংগঠক ফরিদুল ইসলাম বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশের মানুষ আবারও ঘর থেকে বেরিয়ে আসবে। সরকার অবৈধ ক্ষমতাকে দীর্ঘ করেতেই ভারতের সাথে সামরিক চুক্তির ষড়যন্ত্র করছে।

সমাবেশে বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমেদ্বীন জমিয়তে উলামা ইউরোপের আমীর আল্লামা মুফতি শাহ ছদর উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সেইভ বাংলাদেশের চেয়ারম্যান বিশিস্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কায়সার আহমেদ, সাংবাদিক মাহবুব আলী খানশূর, ফরিদুল ইসলাম, শিল্পী নওশাদ মাহফুজ, ব্যারিস্টার আবু মনসুর শাহজাহান, ব্যারিস্টার লিটন আফেন্দী ড. মুজিবুর রহমান মুজিব, মীর আব্দুল আউয়াল, মুহম্মদ মুহিবুল্লাহ, তরিকুল ইসলাম, কামাল উদ্দিন,খসরুজ্জামান খসরু, সেলিম আহমেদ, তাজুল ইসলাম, মাওলানা শামীম, রহীম উদ্দিন ,আফজাল হোসেন ,আবুল হোসেন, ডালিয়া লাকুরিয়া , সাদেক শেখ , মঈনুল ইসলাম,বন্না আহমেদ, সুমি ইসলাম, সায়া আক্তার, আসমা জামান , তাসলিমা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026