শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেট কাউন্সিল চিলড্রেন সার্ভিসের মানোন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বারার চিলড্রেন সার্ভিসের মান যথোপযুক্ত নয়, অফস্টেটের এমন রিপোর্টের প্রেক্ষিতে কাউন্সিল তার বিভিন্ন উদ্যোগের কথা জানালো।
নির্বাহী মেয়র রিপোর্ট সম্পর্কে তার প্রতিক্রিয়ায় বলেন, এই পরিস্থিতি একেবারেই অগ্রহণযোগ্য। আমি পরিষ্কার ভাষায় চীফ এক্সিকিউটিভ এবং কর্পোরেট ডাইরেক্টর অব চিলড্রেন সার্ভিসকে জানিয়ে দিয়েছি চিলড্রেন সার্ভিসের মানোন্নয়নে যা যা করণীয় তা করার জন্য।
টাওয়ার হেমলেট শিশু কিশোর তথা এর বাসিন্দারা প্রথম শ্রেণীর সার্ভিসের দাবিদার এবং নিশ্চত আমি প্রতিশ্রুতি বদ্ধ। মেয়র বলেন, এটা হঠাৎ সৃষ্টি হওয়া কোনো সমস্যা নয়। ২০১৩ সালে এডাল্ট সার্ভিস এবং চিলড্রেন সার্ভিস একত্রে করার পর থেকে এই সমস্যার শুরু। এই উদ্যোগটি কাজ করেননি। তারপর ২০১৫সালে সাবেক মেয়র বিদায় নেয়ার পর বেশ কিছু বিষয়ে গলদ আবিষ্কৃত হয়। অফস্টেটের রিপোর্ট তা নিশ্চিত করেছে।
তার পর বলবো আমাদের আমলে এই সমস্যা যে গতিতে সমাধান হওয়ার কথা ছিল তা হয়নি। আর এ জন্যই গত বাজেটে এ খাতে আমরা অতিরিক্ত ৪.৮ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছি। এর মানউন্নয়নে আমরা আগামীতে আরো বরাদ্দ বাড়াতে প্রস্তুত আছি। মেয়র জানান, গত মাসে কমিশনাররা বিদায় নেওয়ার সময় সরকার নিশ্চিত করে যে, এ ধরণের সমস্যা সমাদানে আমাদের যথাযত ভীত আছে।
সরকার বিষয়টি সম্পর্কে পরিষ্কারভাবে অবহিত। আমাদের প্রতি আস্থা না থাকলে তারা কমিশনার প্রত্যাহার করতনা। কাউন্সিল আগামী কয়েকদিনের মধ্যেই এই সার্ভিসের মানোন্নয়নে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে তা অফস্টেডকে অবহিত করবে। এর পর অফস্টেড ৩মাস অন্তর অন্তর এর অগ্রগতি পর্যবেক্ষণ করবে। তারা আমাদের এই গাইড লাইন দিয়েছে।
মেয়র জন বিগস বলেন, সাবেক মেয়রের মতো আমি এধরণের রিপোর্টের পর বালিতে মুখ লুকিয়ে বলবোনা সব ঠিক আছে। আমি অবশ্যই এর মুখোমুখি হয়ে সমস্যার সমাদান বের করবো। আর রাজনীতিবিদদের কাজই হচ্ছে সমস্যা নিয়ে কাজ করা। ইটা একটা চলমান যাত্রা।
চীফ এক্সিকিউটিভ উইল টাকলি কর্পোরেট ডাইরেক্টর অব চিলড্রেন সার্ভিস ডেভি জোন্সকে নিয়ে এই রিপোর্টের দায় দায়িত্ব গ্রহণ করে তার প্রতিক্রিয়ায় বলেন, আমরা অফস্টেডকে সাথে নিয়ে চিলড্রেন সার্ভিসের মানোন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালাবো। অফস্টেডের রিপোর্টে ওঠে এসেছে আমাদের কোন কোন ক্ষেত্রে উদ্যোগটা দরকার। আমরা ইতিমধ্যেই তাদের পরামর্শের ভিত্তিতে একটি পরিষ্কার পরিকল্পনা গ্রহণ করেছি। এখন অফস্টেডকে সাথে নিয়ে তা বাস্তবায়ন করা হবে।-প্রেস রিলিজ