রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০০

ব্রেক্সিটের পর অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়বে ব্রিটেন

ব্রেক্সিটের পর অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়বে ব্রিটেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরো গ্রুপের প্রেসিডেন্ট ইরন ডিজসেলব্লোয়েম বলেছেন, ব্রেক্সিট কার্যকর হওয়ার পর ইউরোপের আর্থিক প্রাণকেন্দ্রের মর্যাদা হারাতে পারে লন্ডন।

বার্লিনে ইউরো গ্রুপের ১৯টি দেশের অর্থমন্ত্রীদের নিয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেনের আইন ও নিয়ন্ত্রণ কাঠামোয় পরিবর্তন আসছে। আর্থিক সেবা প্রদানে ইউরোপের প্রাণকেন্দ্র হিসেবে নিজের অবস্থান ধরে রাখা লন্ডনের জন্য কষ্টকর হয়ে পড়বে।

গত বছরের জুনে ইইউ ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করে ব্রিটেনবাসী। ২০১৯ সাল নাগাদ এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বর্তমান দৃশ্যপটে অনেক পরিবর্তন সাধিত হবে। বর্তমানে লন্ডনে অবস্থানরত আর্থিক প্রতিষ্ঠানগুলো বিনা বাধায় জোটের অভিন্ন বাজারে প্রবেশ করতে পারে।

তবে আগামী দিনগুলোয় এ প্রবেশাধিকার অব্যাহত থাকবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। লন্ডনের আর্থিক খাত ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় এরই মধ্যে বিকল্প পথ খুঁজতে শুরু করেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

তবে ব্রিটেন জানায়, ব্রেক্সিটের পরও জোটের প্রচলিত নিয়মনীতি অনুসরণ করবে দেশটি। ব্রেক্সিটের প্রভাবে আর্থিক খাতের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তা রোধ করতে লন্ডন কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিজসেলব্লোয়েম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026