বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৫

কৃষকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত: সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

কৃষকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত: সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও দুর্নীর কারণে সুনামগঞ্জের হাওরের একমাত্র বোরো ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করে সুনামগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের ডাকে কৃষকরা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলেও পুলিশ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে যাওয়ার আগে ঘেরাও কর্মসূচিতে বাধা দেয়।

এক পর্যায়ে শহরের কাজীর পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে কৃষক জনতা। সমাবেশে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। তিনি সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হাওর এলাকার ফসলহারা কৃষকরা অংশ নেন।

সেখান থেকে দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল দিয়ে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে ঘেরাওয়ের লক্ষ্যে রওনা দেয়। কাজীর পয়েন্ট পৌঁছানোর পর কৃষকদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

সমাবেশে কৃষকরা সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করে ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন। ঘেরাও কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুধীজন অংশ নেন।

বিভিন্ন উপজেলা থেকে কৃষকরাও এসে যোগ দেন। সমাবেশে বক্তব্য দেন বিজন সেনরায়, চিত্তরঞ্জন তালুকদার, নারী নেত্রী শীলা রায়, রুহুল আমিন, নূরুল হক আফিন্দি, এমরানুল হক চৌধুরী, মাসুম হেলাল, কুদরত পাশা প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026