রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৬

জরিপে ২১ পয়েন্টে এগিয়ে তেরেসা মে’র কনজারভেটিভ দল

জরিপে ২১ পয়েন্টে এগিয়ে তেরেসা মে’র কনজারভেটিভ দল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিরোধী লেবার দলের চেয়ে বৃটেনে ক্ষমতাসীন রক্ষণশীল কনজার্ভেটিভ পার্টি জনমত জরিপে অনেক বেশি এগিয়ে আছে। জনপ্রিয়তার এ ব্যবধান ২১ পয়েন্টের।

অর্থাৎ প্রধানমন্ত্রী তেরেসা মে’র রক্ষণশীল দল ২১ পয়েন্টে এগিয়ে আছে। ১৯৮৩ সালের পর থেকে এটাই ক্ষমতাসীন রক্ষণশীল দলের নেতৃত্বাধীন সরকারের জন্য সর্বোচ্চ ‘লিড’ বা এগিয়ে থাকা।

লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্টের জন্য এ জরিপ পরিচালনা করে কমরেস (ComRes)। এতে দেখা যায় জরিপে শতকরা ৪৬ ভাগ মানুষ সমর্থন করেছে তেরেসার রক্ষণশীল দলকে।

অন্যদিকে বিরোধী লেবার পার্টিকে সমর্থন দিয়েছে শতকরা ২৫ ভাগ মানুষ। টিম ফ্যারনের ইউরোপীয় ইউনিয়নপন্থি লিবারেল ডেমোক্রেটদের সমর্থন দিয়েছে শতকরা ১১ ভাগ মানুষ। ইউকিপকে সমর্থন দিয়েছে ৯ ভাগ।

ওদিকে ইউকে পোলিং রিপোর্টের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের মে মাসের র থেকে এবারই কোনো পার্টি সবচেয়ে বেশি ব্যবধানে এগিয়ে আছে।

ওই সময় তিনটি জরিপ পরিচালনা করা হয়েছিল। তাতে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এগিয়ে ছিলেন শতকরা ২২ পয়েন্টে।

২০০১ সালের জুলাই থেকে নেতৃত্ব দেয়া এ দলের এটাই ছিল সর্বোচ্চ লিড। কমরেস ১১ থেকে ১৩ই এপ্রিলের মধ্যে গ্রেট বৃটেনে ২০২৯ জন প্রাপ্ত বয়স্ক মানুষের ওপর জরিপ পরিচালনা করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026