রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৬

আগামী ৮ই জুন সাধারণ নির্বাচনের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় পার্লামেন্ট

আগামী ৮ই জুন সাধারণ নির্বাচনের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় পার্লামেন্ট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জরিপ অনুযায়ী ৮ জুন আগাম নির্বাচনের রূপরেখা ঘোষণার পর এখন তা পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এজন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগাম নির্বাচনের জন্য যে দুই-তৃতীয়াংশ পার্লামেন্ট সদস্যের অনুমোদন আবশ্যক তা খুব সহজেই পেয়ে যাবেন বলে ধারনা করা হচ্ছে।

মঙ্গলবার ১৮ এপ্রিল লন্ডনে ডাউনিং স্ট্রিটের অফিসের সামনে দাঁড়িয়ে আচমকা আগাম নির্বাচনের ডাক দেন থেরেসা মে। ২০২০ সাল পর্যন্ত তার সরকারের মেয়াদ রয়েছে। তা সত্ত্বেও আগাম ভোটের ডাক দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ব্রেক্সিটকে সামনে রেখে এ পদক্ষেপ দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে।

জরিপ অনুযায়ী আরো জানা যায়, আগাম নির্বাচনের জন্য যে দুই-তৃতীয়াংশ পার্লামেন্ট সদস্যের অনুমোদন আবশ্যক তা খুব সহজেই পেয়ে যাবে এ প্রস্তাব। প্রধানমন্ত্রীর এ আকস্মিক ঘোষণাকে ইতোমধ্যে স্বাগত জানিয়েছেন বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

উল্লেখ্য, হাউস অব কমনসে কনজারভেটিভদের আসন ৩৩০টি, লেবার পার্টির আসন ২২৯টি, এসএনপির আসন ৫৪টি এবং লিবারেল ডেমোক্র্যাটদের নয়টি আসন রয়েছে।

বুধবার বিকালে হাউস অব কমনসে আগাম নির্বাচনের প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রীর এ প্রস্তাবে লেবার পার্টি ছাড়াও লিবারেল ডেমোক্র্যাটরা সমর্থন জানিয়েছে। তবে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) আগেই জানিয়েছে, তারা ভোট দানে বিরত থাকবে।

ব্রেক্সিট বাস্তবায়নে যুক্তরাজ্যের শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন উল্লেখ করে থেরেসা মে বলেন, ‘দেশ হিসেবে যুক্তরাজ্য এক হলেও ওয়েস্টমিনিস্টার এক হতে পারছে না। এই বিভাজনের কারণে আমাদের সফলভাবে ব্রেক্সিট করার সক্ষমতা কমে যাবে এবং তা দেশকে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার মুখে ঠেলে দিবে। এই পরিস্থিতিতে আমি মনে করি, দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন।’

থেরেসা মে’র এই আগাম নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, ‘ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি দেশের অর্থনৈতিক পুনর্গঠনে ব্যর্থ হয়েছে।’ আগাম নির্বাচনের প্রচারণায় আবাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026