রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১০

কড়া নিরাপত্তার মধ্যে ফ্রান্সে চলছে প্রথম ধাপের নির্বাচন

কড়া নিরাপত্তার মধ্যে ফ্রান্সে চলছে প্রথম ধাপের নির্বাচন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্যে আজ ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন।

মাত্র তিনদিন আগেই সেখানে এক বন্দুকধারীর হামলার ঘটনায় একজন পুলিশ সদস্য মারা যাবার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবারের সেই হামলার পর ফ্রান্সজুড়ে ৫০,০০০ পুলিশ এবং ৭,০০০ সেনাসদস্য মোতায়েন করা হয়।

দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হবার জন্য নির্বাচনের প্রথম ধাপে ১১ জন প্রার্থী লড়াই করছেন। এদের মধ্যে কট্টর-ডানপন্থি প্রার্থী মারিন ল্য পেনের জয়ের সম্ভাবনা আছে বলে জনমত জরিপগুলোর ফলাফলে প্রকাশ পেয়েছে।

এ প্রেসিডেন্ট নির্বাচনের সবগুলো জনমত জরিপে চারজন প্রার্থী পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন বলে দেখা গেছে, তবে এদের কেউই নিরঙ্কুশ জয় পাবেন না বলে জরিপে আভাস পাওয়া গেছে। ৭ মে-র রান-অফ ভোটের মাধ্যমেই সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রথম দুই প্রার্থীর মধ্যে একজন দেশটির প্রেসিডেন্ট হবেন বলে ধারণা করা হচ্ছে।

গত ১৫ বছরের মধ্যে এই প্রথম কট্টর-ডানপন্থি দল ন্যাশনাল ফ্রন্ট (এফএন) প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের বাস্তব সম্ভাবনা তৈরি করেছে। তাদের প্রার্থী ল্য পেনের সঙ্গে মধ্যপন্থি প্রার্থী এমানুয়েল মাক্রোঁর তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা জনমত জরিপগুলোর ফলাফলে প্রতিফলিত হয়েছে।

মধ্য-ডানপন্থি রিপাবলিকান দলীয় প্রার্থী ফ্রঁসোয়া ফিয়ঁ আগে জনমত জরিপগুলোতে এগিয়ে থাকলেও সরকারি তহবিল তছরুপের অভিযোগে তদন্তের মুখে থাকায় পিছিয়ে পড়েন, তবে এখনও এগিয়ে থাকা প্রথম চার প্রার্থীর অন্যতম তিনি। এগিয়ে থাকা চার প্রার্থীর অপরজন কট্টর-বামপন্থি প্রার্থী জঁ লুক মেলাঁশোঁ, প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার শেষ দিকে তার প্রতি জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026