শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দৃশ্যপট একেবারে পরিষ্কার। অপেক্ষাকৃত তরুণ অথবা ম্যারিন ল্য পেন। এ দু’জনের একজনই হতে যাচ্ছেন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট।
ত
বে এরই মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে এবং প্রথম দফা নির্বাচনে পরাজিত প্রার্থীদের আশীর্বাদ বৃষ্টি ঝরেছে ওই ম্যাক্রোনের মাথায়। তারা সবাই কট্টর ডানপন্থি ম্যারিন ল্য পেনকে আগামী ৭ই মে’র দ্বিতীয় ও চূড়ান্ত দফার নির্বাচনে থামিয়ে দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। একজোট হচ্ছেন এমানুয়েল ম্যাক্রোনের পিছনে।
কট্টরপন্থি ল্য পেনকে আটকাতে ফরাসি রাজনীতিকরা ভোটারদের কাছে আহ্বান জানিয়েছেন। এর কারণ রয়েছে যথেষ্ট। ম্যারিন ল্য পেন’কে নিয়ে প্রচ- ভীতি ফ্রান্সে। একই সঙ্গে পর্দার আড়ালে কাঁপছে ইউরোপীয় ইউনিয়ন।
কারণ তিনি ইউরোপীয় ইউনিয়নের মৃত্যু হবে বলে ঘোষণা দিয়েছেন। তিনি যদি ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যত নিয়ে গুরুত্বর উদ্বেগ রয়েছে।
একই সঙ্গে তিনি অভিবাসন বিরোধী। সীমান্ত বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইসলামপন্থিদের বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ফলে তাকে অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে তুলনা করছেন। অন্যদিকে এমানুয়েল ম্যাক্রোন রক্ষণশীল। ফলে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনকে এখন সংজ্ঞায়িত করা হচ্ছে রক্ষণশীল বনাম উগ্র ডানপন্থি হিসেবে।
প্রথম দফা নির্বাচনে যেহেতু কোনো প্রার্থীই শতকরা ৫০ ভাগের বেশি ভোট পান নি তাই আগামী ৭ই মে রোববার দ্বিতীয় দফা নির্বাচনে ফয়সালা হয়ে যাবে কে পাবেন এলিসি প্রাসাদের চাবি। এক্ষেত্রে এমানুয়েল ম্যাক্রোনের পাল্লাই দৃশ্যত ভারি। পোলস্টারগুলো এমনই আভাস দিচ্ছে। ম্যাক্রোন যে প্রেসিডেন্ট হচ্ছেন এ বিষয়ে তাদের সংশয় নেই বললেই চলে। এসব কথা বলেছে অনলাইন স্কাই নিউজ।
বেশ কয়েক মাস ধরেই তিনি অব্যাহতভাবে ম্যারিন ল্য পেনের বিরুদ্ধে জনমত জরিপে বেশ এগিয়ে আছেন। কোনো কোনো জরিপে বলা হয়েছে, এমানুয়েল ম্যাক্রোন দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে বিজয়ী হতে পারেন। সঙ্গে আছে এখন ফ্রান্সের প্রধান দুটি দলের সমর্থন। তার একটি হলো ক্ষমতাসীন সোশালিস্ট।
অন্যটি হলো রক্ষণশীল লেস রিপাবলিকানস। দু’পক্ষই ল্য পেন থামাও আহ্বানে সমর্থন দিয়েছেন ম্যাক্রোনকে। ওদিকে ম্যারিন ল্য পেনেরও রয়েছে অত্যন্ত শক্ত হৃদয়ের ভক্তকুল। তাদের সংখ্যা উল্লেখ করার মতো। তাই নির্বাচনে শেষ পর্যন্ত কি হয় তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। যদি তিনি কাঙ্খিত ভোট পান তাহলে তিনিই বিজয়ী হতে পারেন।
যদি এটাই হয় তাহলে তিনি হতে পারেন ফ্রান্সে প্রথম নারী কোনো প্রেসিডেন্ট। তার প্রতিদ্বন্দ্বী এমানুয়েল ম্যাক্রোনের বয়স এখন ৩৯ বছর। তিনি সাবেক ব্যাংকার। ফ্রাঁসোয়া ওঁলাদে সরকারে তিনি ইকোনমিক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে গঠন করেন নিজের রাজনৈতিক দল ‘এন মারচে!’ ( অর্থা’ সামনে এগিয়ে চল)। তার উদ্দেশ্য ছিল সুদূরপ্রসারী। তিনি ইউরোপীয় ইউনিয়নের একজন দৃঢ় ভক্ত।
ফ্রান্সের অর্থনীতিকে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ২০০৭ সালে তার সাবেক এক স্কুল শিক্ষিকাকে বিয়ে করেন। তার ওই স্ত্রী তার চেয়ে ২০ বছরেরও বেশি বয়সী। অন্যদিকে ম্যারিন ল্য পেনের বয়স ৪৮ বছর। তিনি কট্টর ডানপন্থি দল ফ্রন্ট ন্যাশনালের নেত্রী।
একই সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের একজন সদস্যও।তিনি একজন আইনজীবী। তার পিতা জ্যাঁ ম্যারিন ল্য পেনের কাছ থেকে দলের দায়িত্ব হাতে নেন। জ্যাঁ ম্যারিন ২০০২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
কিন্তু মাত্র ১৮ ভাগ ভোট পেয়েছিলেন। তার মেয়ে ম্যারিন ল্য পেন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকবে কিনা সে বিষয়ে একটি গণভোট দেবেন।