শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৫

সিলেটে স্কলার্সহোম স্কুলে বোমা তৈরীর সঞ্জাম: অভিযানে র‌্যাবের সাড়াশি দল

সিলেটে স্কলার্সহোম স্কুলে বোমা তৈরীর সঞ্জাম: অভিযানে র‌্যাবের সাড়াশি দল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটের শাহী ঈদগাহের স্কলার্সহোম স্কুলের সিড়ির নিচে বোমা তৈরীর সরঞ্জাম (আইডি) পাওয়া গেছে। সকালে স্কুল খোলার পর বোমা সদৃশ ওই আইডিটি দেখতে পাওয়া যায়।

পরে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এদিকে- খবর পেয়ে দুপুরের দিকে সেখানে পৌছে র্যাবের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।

র‌্যাব-৯ এর মিডিয়া উইং প্রধান এএসপি মো. ইউনূস জানিয়েছেন- স্কুলের নিচে পড়ে থাকা ওই বস্তুটি একটি এক্লুসিভ ডিভাইস বা আইডি বলে ধারনা করা হচ্ছে। উদ্ধার করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

এদিকে- বেলা একটা পর্যন্ত বিদ্যালয়ের ভেতরে নিরাপদে শিক্ষার্থীদের রাখা হয়। পরে উদ্বিগ্ন অভিভাবকদের চাপের মুখে বেলা সোয়া একটার দিকে তাদের ছুটি দেওয়া হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026