রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১১

জার্মানিতে তোপের মুখে ইভাঙ্কা ট্রাম্প

জার্মানিতে তোপের মুখে ইভাঙ্কা ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে বরাবরই সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভও করেছে নারীরা। সেই ট্রাম্পের নারী নীতির পক্ষে সাফাই গাইতে গিয়ে জার্মানিতে তোপের মুখে পড়তে হয়েছে তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে।

গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণা চলার সময় ট্রাম্পের নারীবিদ্বেষজনিত এক অডিও ফাঁস হয়ে গেলে তা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। আর এ কারণে নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল হাজারো নারী।

নারী বিষয়ক সম্মেলন জি-২০ উইমেন্স সামিটে যোগ দিতে বর্তমানে জার্মানিতে রয়েছেন ইভাঙ্কা। মার্কিন ফাস্ট ডটার হিসেবে এটাই তার প্রথম বিদেশ সফর। ইভাঙ্কা ছাড়াও সম্মেলনে প্যানেল আলোচনায় অংশ নেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিনা লাগার্দসহ জি-২০ ভুক্ত দেশগুলোর প্রভাবশালী নারীরা।

আলোচনায় নারী উদ্যোক্তাদের নিয়ে উৎসাহমূলক বক্তব্য রাখেন তারা। তবে নারীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গির পক্ষে কথা বলতে গিয়ে শ্রোতাদের তোপের মুখে পড়েন ইভাঙ্কা। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের নারীবিদ্বেষ ফাঁস হওয়ার পর বাবার পক্ষ থেকে ক্ষমা চেয়েছিলেন তিনি।

আলোচনার সময় ইভাঙ্কা বলেন, ‘বাবার কক্ষ ছিল পরিবারে নারী অধিকার সমর্থনকারী একটি কক্ষ। তিনি তাদের সাফল্য এনে দিতে সক্ষম। এটা একটা অসাধারণ ব্যাপার।’ ইভাঙ্কার এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দর্শকরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026