বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৫

কাশ্মীর সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় বিশ্ব: এরদোগান

কাশ্মীর সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় বিশ্ব: এরদোগান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কাশ্মীর সঙ্কটের চিরস্থায়ী সমাধানের জন্য ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসার জন্য ফের তাগিদ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

ভারতের সম্প্রচার মাধ্যম-ওয়ার্ল্ড ইজ ওয়ানে বিশেষ সাক্ষাৎকারে এরদোগান বলেন, কাশ্মীর সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় বিশ্ব।

সীমান্ত বিরোধ নিস্পত্তিতে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে এরদোগান বলেন, গেলো সাত দশক ধরে চলমান এই সঙ্কটে কাশ্মীরের অধিবাসীদের দুর্দশায় তিনি গভীর মর্মাহত। সংঘর্ষ ও নেতিবাচক প্রশ্নের জের টেনে তা বংশ পরম্পরায় ছড়িয়ে দেয়া বন্ধেরও অনুরোধ জানান তুরস্কের প্রেসিডেন্ট।

দু’দিনের সফরে রবিবার রাতে ভারতের নয়াদিল্লী পৌঁছান এরদোগান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদী ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে বৈঠক করছেন তিনি। পারমাণবিক কাঁচামাল সরবরাহকারীদের জোট-এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

দিনের শুরুতেই সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনারের মাধ্যমে এরদোগানকে বরণ করা হয়। পরে তিনি সফরে কার্যক্রম শুরু করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026