স্বদেশ জুড়ে: প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ জানিয়েছেন, ২৪শে জানুয়ারির মধ্যে যে কোন সময় নির্বাচন করতে কমিশনের প্রস্তুতি রয়েছে। এমনকি আকস্মিক নির্বাচন আয়োজন হলেও কমিশন সে নির্বাচন আয়োজনে প্রস্তুত। আজ আচরণ বিধি নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
আচরণ বিধি নিয়ে দিনভর কমিশনারদের নিয়ে বৈঠক করেন সিইসি। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড যাতে তৈরি হয় তার ব্যবস্থা রেখে আচরণ বিধি চূড়ান্ত করা হবে।
সিইসি বলেন, নির্বাচনের ৩৫ থেকে ৪৫ দিন আগেই তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে কমিশন আগ্রহী বলেও জানান তিনি।
Leave a Reply