সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০১

৩শ’ টনী বিমান টানলো গাড়ি: গড়লো বিশ্বরেকর্ড (ভিডিও)

৩শ’ টনী বিমান টানলো গাড়ি: গড়লো বিশ্বরেকর্ড (ভিডিও)

বিস্ময়কর ডেস্ক: এয়ারবাস এ৩৮০। বিশ্বের বড় বিমানগুলোর মধ্যে একটি। ৫ থেকে ৬শ’ জন যাত্রী বহনে সক্ষম এটি। এবার এ দানব বিমানটিকে টেনে বিশ্ব রেকর্ড গড়লো ‘পোরশে কায়েন’ মডেলের একটি গাড়ি ।

ফ্রান্সের একটি বিমান বন্দরে ৬ লাখ ২৮ হাজার পাউন্ড ওজনের এ বিমানটিকে অনায়াসেই টেনে নিয়ে যায় পুচকে পোরশে কায়েনে গাড়িটি।

বিমান টেনে নিয়ে যাবার সময় গাড়িটি চালান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোরচের যুক্তরাজ্য ভিত্তিক টেকনিশিয়ান রিচার্ড পায়নে। রেকর্ডের স্বীকৃতি দিতে চার্লস ডি গুয়েলে আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছিলেন গিনেস কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

রেকর্ড গড়ার পর রিচার্ড পায়নে গণমাধ্যমের কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, এটি করার আগে এর সম্ভাব্যতা নিয়ে কিছুটা সংশয় থাকলেও শেষ পর্যন্ত সত্যিই সম্ভব হয়েছে। এটি করার পর নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। গাড়ির সক্ষমতা প্রমাণের জন্য এর থেকে বড় চ্যালেঞ্জ আর কিছু হতে পারে না। পোরশে কায়ানে ডিজেল গাড়িটি যা করেছে তা সত্যিই অসাধারণ।

[youtube id=”q8pYEW_p0WY#action” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026