শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২১

জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সভায় বৃহত্তর সিলেটের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান

জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সভায় বৃহত্তর সিলেটের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান

শিহাবুজ্জামান কামাল: বুধবার ৩ মে পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে জিএসসি সাউথ ইস্ট রিজনের উদ্যোগে বৃহত্তর সিলেটের বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে এক সভা অনুষ্ঠিত হয়।

সাউথ ইস্ট রিজিওনের চেয়ার আলহাজ ইছবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের জয়েন্ট সেক্রেটারি ফজলুল চৌধুরির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জিএসসির পেট্রণ ডঃ এম হাসনাত হোসেইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, এস এম আলাউদ্দিন আহমদ ও সাবেক সেক্রেটারি জেনারেল মির্জা আসহাব বেগ।

সভার সভাপতি আলহাজ ইছবাহ উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সৈয়দ জিল্লুল হক, মাওলানা রফিক আহমদ রফিক,মোঃ আখলাকুর রহমান, এম এ গফুর, আমীর আলী, ডাঃ গিয়াস উদ্দিন, আব্দুল মালিক কুটি, আবুল মিয়া, মোহাম্মদ জগমবর আলী, এ রহমান, সমীর আলী, এম এ কালাম, শিহাবুজ্জামান কামাল, এস কে এ হান্নান তালুকদার, মাওলানা এম এ মুকিত, দিলাবর আলী, আব্দুল বারি নাছির, মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ কলা মিয়া, মোঃ জীবন আলী, এম আফসর বেগ, নজরুল ইসলাম, মুহিব চৌধুরী, সুফী সোহেল আহমদ, মোঃ আজম, মোক্তার আহমদ, আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডঃ হাসনাত হোসেইন বলেন, জিএসসির জন্ম হয়েছিল বৃহত্তর সিলেটের মানুষের কল্যাণের জন্য। আজ সেই বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের হাওর- বাওর, বাড়ি, ঘর, জমির ফসল সবকিছু বন্যার পানিতে ভেসে গেছে। প্রতি বছর বন্যা হয় কিন্ত এবারের বন্যা ভয়াবহ আকার ধারন করেছে। তাই আমাদেরকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে।

সভায় বক্তারা জিএসসির অন্যান্য রিজিওনে এধরনের সভা, মিটিং করে বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। আসছে রমজান মাসে তাঁদের ইফতার, সেহরির জন্য অর্থ সংগ্রহ করে বন্যাদুর্গত মানুষের কাছে যাতে সঠিক ভাবে পৌছানো যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়।

সভায় বন্যাদুর্গত মানুষের জন্য ১৩৭০ পাউন্ডের ওয়াদা হয় এবং এব্যাপারে কেউ সাহায্য করতে চাইলে জিএসসির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। পরে দোয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিক আহমদ রফিক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026