রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫

ইউরোপমুখী শরণার্থীদের মধ্যে বাংলাদেশীই সবচেয়ে বেশি

ইউরোপমুখী শরণার্থীদের মধ্যে বাংলাদেশীই সবচেয়ে বেশি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নৌপথে ইউরোপে যাওয়া শরণার্থীদের মধ্যে এ বছরের প্রথম তিন মাসে বাংলাদেশীর সংখ্যাই সবচেয়ে বেশি।

এক্ষেত্রে সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইরিত্রিয়া, সাব সাহারান আফ্রিকাকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এ বছর ইউরোপের বিভিন্ন অঞ্চলে কমপক্ষে ২৮০০ বাংলাদেশী আশ্রয়ের জন্য ছুটে গেছেন বিভিন্ন উপায়ে।

এর বেশির ভাগই গিয়েছেন ভূমধ্যসাগরের উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে। জীবন বাজি রেখে এভাবে ইউরোপের উপকূলে পৌঁছানোর আগে যাদেরকে উদ্ধার করা হয়েছেতারা বলেছেন, ঢাকা থেকে দুবাই অথবা তুরস্ক হয়ে লিবিয়া যাওয়ার জন্য তাদের প্রত্যেকে দালালদের দিয়েছে ১০ হাজার ডলার করে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়, গত বছরের প্রথম তিন মাসে ইতালিতে প্রবেশকারী বাংলাদেশীর সংখ্যা ছিল মাত্র ১। কিন্তু এ বছর সেই সময়ে বাংলাদেশী বা বাংলাদেশী বংশোদ্ভূতদের সংখ্যা সব দেশকে ছাড়িয়ে গেছে। বিশ্বে শরণার্থী সঙ্কট প্রবেশ করেছে চতুর্থ বছরে। এ সময়ে জীবন বাজি রেখে সমুদ্রপথে শিশু, নারী, পুরুষ পাড়ি দেয়ার চেষ্টা করেছে ইউরোপসহ উন্নত দেশগুলোতে।

এ যাবতকালে এমন শরণার্থীর সংখ্যা সিরিয়ারই বেশি। এর ফলে রয়েছে আফগান, ইরাকি, ইরিত্রিয়ান ও সাব সাহারান দেশগুলোর নাগরিক। কিন্তু লিবিয়ায় সক্রিয় পাচারকারীরা তাদের অশুভ তৎপরতা বৃদ্ধি করেছে। তাদের চোখ পড়েছে এশিয়ায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026