শিহাবুজ্জামান কামাল: গত ৫মে আল-কোরআন একাডেমী লন্ডন’র উদ্যোগে কোরআন কনফারেন্স চ্যানেল এস টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। বিশিষ্ট টিভি উপস্থাপক মোহাম্মদ সুলতান এর প্রাণবন্ত উপস্থানায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নির্ধারিত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
অ
নুষ্ঠানের শুরুতে পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াত পেশ করেন হাফিজ আনিসুর রহমান। অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন আল-কোরআন একাডেমী লন্ডনে’র চেয়ারম্যান ডঃ হাফিজ মুনির উদ্দিন। তিনি উপস্থিত সকল মেহমান, দর্শক শ্রোতাদের কে তাঁর সংস্থার পক্ষ থেকে ধজবাদ জ্ঞাপন করেন এবং কোরআনের এই কনফারেন্সের আলোচনা থেকে সবাই উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
কনফারেন্সে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা এ কে মওদুদ আহমদ। তিনি বলেন এই কনফারেন্সের মাধ্যমে বিশ্বব্যাপী কোরআনের বানী পৌছে দেয়ার এটা একটি মহতি উদ্যোগ। আসছে পবিত্র রমজান মাস। আমরা যেন বেশি বেশি করে কোরআন থেকে শিক্ষা নিয়ে জীবন গড়তে পারি।
বিশিষ্ট আলেম অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ তাঁর বক্তব্যে বলেন, আমরা যেন কোরআনকে আমাদের জীবনে ধারন করতে পারি এবং অন্যের কাছে কোরআনের আলো পৌছাতে পারি।
সভায় অন্যান্যদের গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা শফিকুর রহমান, ঈমাম খিদির হোসেইন, আলহাজ দাউদ আউয়াল, শায়েখ আবু সায়ীদ আনসারী, চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল ও হাফিজ আব্দুল্লাহ। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুঘণ্টার পুরো অনুষ্ঠানটি চ্যানেল এস টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়।