শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২২

আগামী নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী আজমল মশরুরের সংবাদ সম্মেলন

আগামী নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী আজমল মশরুরের সংবাদ সম্মেলন

শিহাবুজ্জামান কামাল: আগামী ৮ই মে ব্রিটেনে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বেথনাল গ্রীন এবং বো আসনে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তরুণ রাজনীতিবিদ আজমল মশরুর। সোমবার এ উপলক্ষ্যে পূর্ব লন্ডনের একটি হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, তিনি এই এলাকায় বড় হয়েছেন। এই এলাকার প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে অংশ গ্রহণ করবেন এবং বেথনাল গ্রীন এবং বো এলাকার মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ এসেছে।

আজমল মশরুর ২০১০ সালের জাতীয় নির্বাচনে লিবারেল ডেমোক্রেট দল থেকে প্রতিদ্বন্ধিতা করলেও এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। এব্যাপারে তিনি বলেন আমি বেথনাল গ্রীণ এবং বো আসনে একজন জবাবদিহি জনপ্রতিনিধি হতে চাই। এলাকার মানুষের নানা সমস্যা সমাধানে কাজ করতে চাই। সম্প্রতি টাওয়ার হ্যামলেটস বরার মানুষ নানা সমস্যার সম্মুখীন। আমি চাই এলাকার পরিবর্তন আনতে।

নির্বাচনী ক্যাম্পেইনের ব্যাপারে তিনি বলেন, এ যাবৎ স্বতঃস্ফুত সাড়া পাওয়া যাচ্ছে এবং তাঁদের প্রতিনিধি হিসেবে মানুষ তাঁকে দেখতে চান বলে তিনি জানান।

তিনি নির্বাচিত হলে সবসময় মানুষের সুখে, দুঃখে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন বলে জানান। তিনি বলেন দীর্ঘদিন ধরে বিভিন্ন মিডিয়ায় ও চ্যানেলে নানা বিতর্কে অংশ গ্রহণের মধ্যে দিয়ে ব্রিটিশ মুসলিম কমিউনিটির প্রতিনিধিত্ব করছেন। এমপি নির্বাচিত হলে একজন শক্তিশালী প্রতিনিধি হয়ে বেথনাল গীণ ও বো এলাকার মানুষের প্রতিনিধিত্ব করব।

এ ব্যাপারে তাঁর নির্বাচনী ইশতেহার ও ঘোষণা করেন। সেগুলো হছে: (১) প্রতিমাসে ৪টি সার্জারি করা। মানুষের নানা সমস্যা সমাধানে পরামর্শ দেয়া।

(২) হাউজিং খাতে উন্ন্যন সাধন। বেশি করে এফোরডবল ও সোশ্যাল হাউজিং এর জন্য কাউন্সিলের প্রতি চাপ সৃষ্টি করা।

(৩) নাইফ ক্রাইম ও বিভিন্ন অপরাধ দমনে কার্যকর পদক্কেপ নেয়া। পুলিশের সাথে পার্টনারশিপের ভিত্তিতে কাজ করা।

(৪) ক্ষদ্র ব্যবসা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নানা ভাবে সহযোগিতা করা।

(৫) প্রাইমারী স্কুল গুলোতে ফ্রি মিল চালু। এব্যাপারে সরকারের সাথে লবি করা হবে যাতে টাওয়ার হ্যামলেটসহ দেশজুড়ে ফ্রি মিল চালু করা।

(৬) চিলড্রেন সার্ভিসের উন্ন্যন। এব্যাপারে কাউন্সিলের সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

(৭) তরুণদের জন্য চাকুরীর সুযোগ করে দেয়া। তাদেরকে নানা ভাবে সাহায্য সহযোগিতা করা।

(৮) এন এইচ এস এর বিভিন্ন সেবা বাড়ানো। ডাক্তার, নার্স এবং স্থানীয় অথরিটির সাথে ঐক্যের ভিত্তিতে কাজ করা।

এছাড়া ব্রেক্সিট প্রসঙ্গে তিনি বলেন, ইতালিয়ান ইউনিয়নের যে সকল নাগরিক যুক্তরাজ্য বসবাস করছেন তাঁদের অধিকারের জন্য ও তিনি লড়বেন।

তাছাড়া হেইট ক্রাইম বন্ধে এবং ফরেন পলেসির ব্যাপারে পার্লামেন্টে ন্যায় সঙ্গত দাবী তুলে ধরবেন। পরে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে তাঁর উত্তর দেন আজমাল মাসরুর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026