শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫১

আকাশ থেকে নামলো আগুনের বৃষ্টি

আকাশ থেকে নামলো আগুনের বৃষ্টি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জানা অজানা ডেস্কঃ আকাশ থেকে বৃষ্টির ধারার মতো আগুন ঝড়তে দেখা গেল চীনে। চীনের লাইওনিং প্রদেশের শেনইয়াংয়ে ব্যস্ত এক রাস্তায় বজ্রপাতের পর আগুন বৃষ্টির এ ঘটনা ঘটে গত ১১ মে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশ করেছে চায়না প্লাস নিউজ। মাত্র ৮ সেকেন্ডের ভিডিওটি গাড়ির ড্যাশবোর্ড থেকে ধারণ করা। ঘটনাটি ভিডিও আকারে ফেসবুকে আসার পর এটি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বজ্রপাতের পর আকাশ থেকে আগুনের স্ফুলিঙ্গ বৃষ্টি হয়ে রাস্তার ওপর পড়ছে। ঘটনার শুরুতেই বিশাল এক আলোকছটা দেখা যায়।

তারপর সেকেন্ডের ভগ্নাংশের সময়ের মধ্যেই অন্ধকার হয়ে যায় চারপাশ। এর পর পরই রাস্তার পাশে থাকা গাছের সারিগুলো থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়তে থাকে।

ওই সময় রাস্তায় কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। ওই এলাকায় কেনাকাটা করতে আসা অনেকেও ছিলেন। তবে সৌভাগ্য বলতে হবে, কারও কিছু হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026