শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৯

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার সাবিনা আক্তার ও ডেপুটি স্পীকার আয়াস মিয়া

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার সাবিনা আক্তার ও ডেপুটি স্পীকার আয়াস মিয়া

শীর্ষবিন্দু নিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগসের টাওয়ার এর কেবিনেটে নতুনত্ত্ব আনতে নতুন স্পিকার নিযুক্ত করা হয়েছে কাউন্সিলার সাবিনা আক্তার ও নতুন ডেপুটি স্পিকার হিসেবে নিযুক্ত করা হয়েছে কাউন্সিলার আয়াস মিয়াকে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিল মিটিং অনুষ্টিত হয় ১৭ মে বুধবার রাতে। একই দিন কাউন্সিলের এজিএমে নির্বাহী মেয়র জন বিগস এই দুই পদে তাদের নাম প্রস্তাব করলে প্রস্তাবটি সমর্থন করেন ডেপুটি মেয়র কাউন্সিলার রাচেল সন্ডার্স। এরপর তারা এই পদে নির্বাচিত হন।

নবনির্বাচিত স্পীকার সাবিনা আক্তার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, বারার প্রথম নাগরিক হিসেবে দায়িত্ব পালন অবশ্যই গৌরব ও সম্মানের। এ পদে আমাকে নির্বাচিত করায় আমি আমার সহকর্মীদের কাছে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।

এজিএমে পাসকৃত নতুন কমিটিতে ক্যাবিনেট মেম্বাররা হলেন:

স্ট্যাটিটিউরি ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম – হাউজিং

ডেপুটি মেয়র কাউন্সিলার রাচেল সন্ডার্স – হেলথ এন্ড এডাল্ট সার্ভিস

কাউন্সিলার যশোয়া প্যাক – ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ

কাউন্সিলার আসমা বেগম – কমিউনিটি সেইফটি

কাউন্সিলার রাচেল ব্লাইক – স্ট্র্যাটেজিক ডেভোলাপমেন্ট এন্ড ওয়েষ্ট

কাউন্সিলার এ্যামি হোয়াইটলক গিবস – এডুকেশন এন্ড চিলড্রেন

কাউন্সিলার ডেভিড এডগার – রিসোর্সেস

কাউন্সিলার আব্দুল মুকিত চুনু এমবিই – কালচার এন্ড ইয়ুথ

কাউন্সিলার আমিনা আলী – এনভায়রনমেন্ট




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026