শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৯

বেশি চিনি না খাওয়া এবং মুখের স্বাস্থ্য সচেতনতায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাসব্যাপী প্রচারাভিযান

বেশি চিনি না খাওয়া এবং মুখের স্বাস্থ্য সচেতনতায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাসব্যাপী প্রচারাভিযান

অতিরিক্ত চিনি খাওয়া এবং স্বাস্থ্যহানিকর খাবার দাবারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলতে টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিল মাসব্যপি প্রচারাভিযান শুরু করেছে।

ন্যাশনাল স্মাইল মান্থ বা জাতীয় হাসির মাস উপলক্ষে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ‘দ্যা হ্যাপি স্মাইল হেলদি ওয়্যেট’ শীর্ষক প্রচারাভিযান শুরু করেছে। মাসব্যাপি এই ক্যাম্পেইনে কিভাবে বাচ্চাদের দাঁত পরিস্কার রাখতে হয় এবং স্বাস্থ্যকর ওজন ধরে রাখার ব্যাপারে অভিভাবকদের সচেতন করার বিভিন্ন সেশন অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটসের বাচ্চাদের মধ্যে মুটিয়ে যাওয়া ও দাঁতের ক্ষয়রোগের হার খুব বেশি। ৫ থেকে ৯ বছর বয়সী বাচ্চাদের হাসপাতালে ভর্তির হওয়ার সবচেয়ে বেশি কারণ হলো দাঁতের ক্ষয়। এছাড়া টাওয়ার হ্যামলেটস বারা ১০ থেকে ১১ বছর বয়সীদের ২৭ শতাংশই অতিরিক্ত মোটা, পক্ষান্তরে লন্ডনে এই হার হচ্ছে ২৩ শতাংশ এবং জাতীয় পর্যায়ে হলো ১৯ শতাংশ।

টাওয়ার হ্যামলেটস এর গণস্বাস্থ্য বিভাগের পরিচালক ডাচ্ঞ সোমেন ব্যানার্জী বলেন, বাচ্চাদের স্বাস্থ্য সম্মত জীবন নিশ্চিত করতে আমাদের আরো অনেক কিছুই করতে হবে। স্বাস্থ্যকর পন্থা বা উপায়ের সংখ্যা শুধু বাড়িয়ে নয়, অতিরিক্ত চিনি খাওয়ার খারাপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোও আমাদের অন্যতম বাধ্যবাধকতার মধ্যেই পড়ে।

গত ১৪ মে থেকে শুরু হওয়া মাসব্যাপি এই প্রচারাভিযান চলবে ৬ জুন পর্যন্ত। আসন্ন সেশনগুলোতে যোগ দিতে অভিভাবকদের প্রতি অনুরোধ করা হয়েছে। ১৯ মে সকাল ১০টা থেকে ১১.১৫টা পর্যন্ত হোয়াইটচ্যাপল আইডিয়া স্টোরে (৩২১ হোয়াইটচ্যাপল রোড, ই১ ১বিইউ), ২২ মে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পপলাল বাথস এ (১৭০ ইস্ট ইন্ডিয়া ডক রোড, ই১৪ ০ইডি) এবং বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত সিটি গেটওয়েতে (হিন্দ গ্রোভ সাইট, ই১৪ ৬জেপি), ২৩ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পপলার বাথে এবং ক্রিসপ স্ট্রিট আইডয়া স্টোরে (১ভিজে পাথ, ইস্ট ইন্ডিয়া ডক রোড, ই১৪ ৬বিটি), ২৫ মে সকাল ৯.৩০টা থেকে ১২টা পর্যন্ত রোমান রোড আইডিয়া স্টোরে, ২৬ মে সকাল ১১টা থেকে ১১.৩০টা পর্যন্ত এবং বেলা ১.৩০টা থেকে ৩টা পর্যন্ত ওভারল্যান্ড চিলড্রেন্স সেন্টারে (৬০ পারনেল রোড, বো ই৩ ২আরইউ), ১ জুন সকাল ১০টা থেকে ১১.৩০টা পর্যন্ত ওসেন চিলড্রেন্স সেন্টার (৪১৮-৪২০ ক্যাবল স্ট্রিট, ই১ ০এএফ), ৫ জুন বেলা ১.৩০টায় এবং ২টা থেকে ২.৩০টা পর্যন্ত এ্যারাউন্ড পপলার চিলড্রেন্স সেন্টার (১১৫ থ্রি কব্ব স্ট্রিট, ই১৪ ০এপি), ৬ জুন সকাল ১০টা থেকে ১১.৩০টা এবং ১.৩০টা থেকে ৩টা পর্যন্ত মাইল এন্ড চিলড্রেন্স সেন্টারে (৯ বেডে স্কোয়ার, ই৩ ৪জিওয়াই) সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে কিভাবে বাচ্চাদের দাঁত ব্রাশ করতে হয়, ফল ও সব্জির স্বাদ নেয়া, স্বাস্থ্যকর স্ন্যাকস আইডিয়া ও ফ্রি গুডি ব্যাগ প্রদান করা হবে।

– সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026