বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩

মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ডিজেবল স্পোর্টস ডে

মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ডিজেবল স্পোর্টস ডে

ভ্যালেন্স কমিউনিটি স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় বার্ষিক ডিজেবিলিটি স্পোর্টস ডে গত ১০ মে মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন ধরনের খেলায় ১৩০ জনের বেশি বাসিন্দা অংশ নেন। খেলাধূলার মধ্যে ছিলো ট্র্যাক ও ফিল্ড ইভেন্ট, ফুটবল ও ক্রিকেট, সফট টেনিস, সফট গলফ ইত্যাদি।

অংশগ্রহণকারীদের কাছে বসসিয়া খেলাটি খুব জনপ্রিয় ছিলো। এটি প্যারালিম্পিক পর্যায়ে বিভিন্ন দেশে খেলা হয়ে থাকে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পোর্টস এন্ড ফিজিক্যাল এক্টিভিটি বিভাগের প্রধান লিসা পটিঙ্গার বলেন, বিভিন্ন স্পোর্টস’ ক্লাব এবং লেজার সেন্টার অধিক সংখ্যক ডিজেবল লোকজনকে খেলাধূলায় অংশ নিতে অনুপ্রাণিত করছে, যা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ক্লাবগুলোকে সবাইকে সম্পৃক্ত বা অভিযোজনে উৎসাহিত করার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি।

তিনি বলেন, অধিক সংখ্যক ডিজেবল বাসিন্দা যাতে সক্রিয় কর্মকান্ড যেমন খেলাধূলায় অংশ নেন, তা নিশ্চিত করতে টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিল কাজ করে যাচ্চেছ। সুস্থ্য ও সবল থাকার অন্যতম একটি উপায় হচ্ছে খেলাধূলায় অংশ নেয়া।

তাই অধিক তথ্য জানতে কাউন্সিলের সাথে যোগাযোগ রাখুন। কাউন্সিল প্রতি বৃহস্পতিবার পপলার বাথে ডিজেবিলিটি সুইমিং লেসন দিয়ে থাকে। এছাড়া শিশু ও কম বয়সীদের জন্য মাইল এন্ড পার্ক লেজার সেন্টারেও বিভিন্ন ধরনের এক্টিভিটিজ হয়ে থাকে।

– সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026