রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩

ফ্রেক্সিট থেকে পিছু হটছেন লা পেন

ফ্রেক্সিট থেকে পিছু হটছেন লা পেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর ফ্রেক্সিট পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন ম্যারিন লা পেন ও তার দল ফ্রন্ট ন্যাশনাল। এ জন্য লা পেন প্রস্তুতি নিয়েছেন বলে খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য এক্সপ্রেস।

দলটির অর্থনীতি বিষয়ক প্রধান কৌশলী বার্নার্ড মনোট দ্য টেলিগ্রাফকে বলেছেন, কোন ফ্রেক্সিট ঘটবে না। ফরাসি জনগণ আমাদেরকে যে বার্তা দিয়েছে আমরা তা আমলে নিয়েছি।

উল্লেখ্য, নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়ন থেকে ফ্রান্সকে বের করে আনার ও একই সঙ্গে অভিন্ন মুদ্রা ইউরো বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন লা পেন। পাশাপাশি তিনি মুসলিম ও অভিবাসন বিরোধী কট্টর অবস্থান নিয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচিত হলে ইউরোপীয় ইউনিয়ন থেকে ফ্রান্সকে বের করে আনতে ফ্রেক্সিট নামের গণভোট দেবেন।

তিনি আরো বলেছিলেন, ইউরোপের বর্তমান কাঠামোর অধীনে কিছুই করার নেই। আমাদের কোন পদক্ষেপই আলোর মুখ দেখে না। ইউরো কোন মুদ্রা নয়। এটা হলো একটি রাজনৈতিক অস্ত্র। এটি ব্যবহার করে ইউরোপ যে সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়ন করতে বাধ্য করা হয় অন্যদের।

কিন্তু নির্বাচনে তিনি এমানুয়েল ম্যাক্রনের কাছে পরাজিত হয়েছেন। তাই বার্নার্ড মনোট বলেছেন, এখন থেকে আমাদের নীতি হবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যেসব চুক্তি আছে তাতে সমঝোতা করা। তাতে আমাদের বাজেট প্রণয়নে নিয়ন্ত্রণ জোরদার করা। ব্যাংকিং নিয়মনীতি জোরালো করা।

ওদিকে আগামী মাসে ফ্রান্সে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে ভোটারদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ফল ঘরে তুলতে চেষ্টা করছে লা পেনের দল ফ্রন্ট ন্যাশনাল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026