রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩

ভিয়েতনামের মুসলমানদের জন্য বৃহত্তম মসজিদ নির্মান করলো তুরস্ক

ভিয়েতনামের মুসলমানদের জন্য বৃহত্তম মসজিদ নির্মান করলো তুরস্ক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কের মানবিক ত্রাণ সংস্থা- হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন (আইএইচএইচ) ভিয়েতনামে সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন করেছে। মসজিদটি চিয়াওডক শহরের গিয়াং প্রদেশে প্রতিষ্ঠা করা হয়েছে।

মানবিক ত্রাণ সংস্থাটির ডেপুটি গভর্নর হাসান আন্নাকির মতে, কাহরমানলার রহমত মসজিদে একসাথে ১২০০ মানুষ নামাজ পড়তে পারবে। তুর্কি ব্যবসায়ী তালিপ খারম্যান এই মসজিদের সকল ব্যয়ভার বহন করেন এবং এর নির্মাণ কাজ এক বছর স্থায়ী হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আন্নাকি তার বক্তব্যে বলেন, মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে প্রায় ১৫ হাজার মুসলমান অংশ নিয়েছিল। অংশগ্রহণকারীরা ঘোষণা করেন যে, এ মহান কাজের জন্যে তুরস্কের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, আইএইচএইচ এখনো মসজিদ, স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রসহ দেশের নতুন প্রকল্পকে সমর্থন করে। হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন (আইএইচএইচ) ১৯৯৫ সালে তাদর কার্যক্রম শুরু করে। সংস্থাটি গত ২২ বছর ১১টি দেশে ৩২টি এতিমখানা প্রতিষ্ঠা করে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026