শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৫

জানতে হলে সিলেটে আসতে হবে: নারায়ণগঞ্জের মেয়র আইভী

জানতে হলে সিলেটে আসতে হবে: নারায়ণগঞ্জের মেয়র আইভী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ডা. সেলিনা হায়াতৎ আইভী। দেশের একমাত্র এবং প্রথম মহিলা নারী মেয়র তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, আলোচিত রাজনৈতিক ব্যক্তি তিনি।

নারায়নগঞ্জের জনপ্রিয় এই মেয়র ২১ মে এসে ছিলেন সিলেটে। সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ কর্তৃক আয়োজিত ফুটসাল টুর্ণামেন্টের ফাইনালে আইভী ছিলেন প্রধান অতিথি।

আজাদ কাপ ফুটসালের ফাইনাল দেখতে এসে মুগ্ধ হয়েছেন আইভী। ছোট্ট মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তিনি বিস্মিতই হয়েছেন। একজন কাউন্সিলরের নামে আয়োজিত একটি ফুটসালের ফাইনালে মানুষের এমন উপচেপড়া ভীর দেখে আইভী জানালেন তাঁর এলাকায়ও এখন এমন টুর্ণামেন্ট আয়োজন করা হবে।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আইভী বলেন, সিলেটের মানুষের সাথে আমার একটা সম্পর্ক আছে। আর সেজন্যই সিলেটে আসি। এখানে এত মানুষ হবেন সেটা ভাবতে পারিনি। একজন কাউন্সিলর ফুটসাল টুর্ণামেন্ট আয়োজন করে এমন জনপ্রিয় হয়েছেন, তা থেকে অন্যরা শিখতে পারেন।

আইভী বলেন, আমি আমার এলাকায় গিয়ে কাউন্সিলরদের জনপ্রিয়তা অর্জন করতে এমন টুর্ণামেন্ট আয়োজনের কথা বলবো। তাদেরকে বলবো কি ভাবে জনপ্রিয়তা অর্জন করত হয় ওরা যদি জানতে চায়, তা হলে সিলেটে আসতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026