শীর্ষবিন্দু নিউজ: বৃহস্পতিবার রমজানের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি সরকারের ঘোষনা অনুযায়ী শনিবার থেকে রাম্বাধান মাস শুরু। এরই ধারাবাহিকতায় ব্রিটেনসহ ইউরোপেও একই সাথে শুরু হবে
পবিত্র মাস রাম্বাধান।
সৌদি সরকারের ঘোষনা অনুযায়ী মক্কা ও মাদীনায় শুক্রবার প্রথম তারাবীহ হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যেসহ, ইউকে, ইউরোপ ও আমেরিকার মুসলিমরা একই সাথে প্রথম তারাবিহ আদায় করবেন।
২৫ মে বৃস্পতিবার পূর্ব লন্ডনের দারুল উম্মাহ সেন্টারে লন্ডন হেলাল কমিটির পক্ষ থেকে একই ঘোষণা দেয়া হয়।