শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১

টাওয়ার হ্যামলেট স্পীকার ও ডেপুটি স্পীকারের সাথে কুলাউড়া ওয়েলফেয়ারের মতবিনিময়

টাওয়ার হ্যামলেট স্পীকার ও ডেপুটি স্পীকারের সাথে কুলাউড়া ওয়েলফেয়ারের মতবিনিময়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর নব নির্বাচিত স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার ও ডেপুটি স্পিকার কাউন্সিলার আয়াস মিয়ার সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।

ফয়সল আহমেদের সভাপতিত্বে ও রোমান আহমদের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ফারুক আহমেদ সুন্দর, নিজাম উদ্দিন সেলু, আব্দুল মুহিত সুহেল, মুফতি মাওলানা মাহমুদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেইন, আহবাব হোসেন খান বাপ্পি, ফজল আহমেদ ফজলু, জালাল আহমদ, মুহিন আলম, ফরহাদ আজাদ, রুহুল আমিন, মোতাহির হোসেন, স্বপন আহমদ, নাজমুল হোসেইন, মিজানুর রহমান রোমান, আনোয়ার আহমদ, মাতাবুর রহমান সেলিম আহমদ প্রমুখ৷

গত ২২ মে সোমবার রাত ৯ ঘটিকার সময় পূর্ব লন্ডনের এক রেষ্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। বক্তারা কুলাউড়াবাসী পক্ষ থেকে স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার ও ডেপুটি স্পিকার কাউন্সিলার আয়াস মিয়াকে তাদের এ অর্জনের জন্য বিশেষ ধন্যবাদ জানান ।

তারা আরও বলেন একজন কুলাউড়ী হিসেবে সাবিনার এ অর্জন সত্যিই গর্বের। এই অর্জন সাবিনার শুধু একার নয় সমগ্র কুলাউড়াবাসীর। ভবিষ্যতে সাবিনা যেন আরোও বড় পরিষরে বৃটেনের বাংগালী কমিউনিঠির প্রতিনিধিত্ব করতে পারেন বক্তারা সেই আশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার কাউন্সিলার সাবিনা আক্তার নিজেকে কুলাউড়ার মেয়ে হিসেবে গর্ববোধ করে বলেন তিনি তার সারা জীবন বৃটেনের বাঙ্গালী কনিউনিটির জন্য কাজ করে যেতে চান।

তিনি আরোও বলেন কেন্দ্রীয় সরকারের বাজেট কাটের পরও তিনি এবং মেয়র জন বিগস একসাথে কাজ করে যাচ্ছেন যাতে কমিউনিটির স্বার্থের কোন ব্যত্যয় না ঘঠে।

বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার কাউন্সিলার আয়াস মিয়া বলেন বারার আঈন শ্রৃংখলা যাতে আরোও উন্নতি হয় এবং নইফ ক্রাইম বন্ধের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে ।

মুফতি মাওলানা মাহমুদ আলীর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয় ।

উল্যেখ্য কাউন্সিলার সাবিনা আক্তার হলেন টাওয়ার কাউন্সিলের প্রথম কোন মুসলিম মহিলা স্পিকার এবং বৃটেনের দ্বিতীয় সর্বকনিষ্ঠ মহিলা স্পিকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026