মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১

ন্যাটো সম্মেলনের এক ফাঁকে ফার্স্ট জেন্টলম্যান ও লেডিরা

ন্যাটো সম্মেলনের এক ফাঁকে ফার্স্ট জেন্টলম্যান ও লেডিরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে যখন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট গুরুগম্ভীর আলোচনায় মগ্ন, তখন এক ফাঁকে বেলজিয়ামের রাজপরিবারের আতিথেয়তায় স্থানীয় বিভিন্ন জাদুঘর দেখতে বের হলেন তাদের স্ত্রী ও স্বামীরা।

বৃহস্পতিবার মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প বেলজিয়ামের রাণী মাথাইলদের সঙ্গে ওই জাদুঘর পরিদর্শনে অংশ নেন। সঙ্গে ছিলেন অন্যান্য সরকার ও রাষ্ট্র প্রধানদের স্ত্রী ও স্বামীরাও।

ফ্রান্সের আলোচিত ফার্স্টলেডি ব্রিজিত্তে ম্যাক্রনও ছিলেন এই দলে। ব্রিজিত্তে ও মেলানিয়া আরও আগে মাগ্রিত্তে জাদুঘর পরিদর্শনকালে একে অপরের সঙ্গে পরিচিত হন। রাজপ্রাসাদে অন্যান্যদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন তারা। তাদের সঙ্গে ছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের পার্টনার আমেলি দারবাউদ্রেঘিন, ন্যাটো প্রধান জেন্স স্টোল্টেনবার্গের স্ত্রী ইনগ্রিদ শুলারুড।

পুরো গ্রুপে একমাত্র ফার্স্ট জেন্টলম্যান ছিলেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জ্যভিয়ের বেটেলের স্বামী গদিয়ের ডেস্টেনি। গ্রুপ ফটোতে মেলানিয়ার ডান পাশে ছিলেন ন্যাটো সদস্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের স্ত্রী এমাইন এরদোগান।

তারও আগে ব্রাসেলসে বৃহস্পতিবার রাণী ফাবিওলা শিশু হাসপাতাল সফর করেন মেলানিয়া। সেখানে শিশুদের সঙ্গে বিভিন্ন খেলনা ও ছবি নিয়ে সময় কাটান তিনি। তাদেরকে হোয়াইট হাউজের বহু স্মারণিক, বই সহ বহু উপহার দেন ফার্স্টলেডি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026