রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭

ম্যানচেস্টার হামলা: মাঠে নেমেছে এমআই

ম্যানচেস্টার হামলা: মাঠে নেমেছে এমআই

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ম্যানচেস্টার হামলাকারী সালমান আবেদি নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি ছিল। এ বিষয়টি নিয়ে তদন্ত করছে বৃটেনের এমআই ৫।

সোমবার দিবাগত রাতে ম্যানচেস্টারে অ্যারিনা কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালায় সালমান। এতে কমপক্ষে শিশু ও নারী সহ কমপক্ষে ২২ জন নিহত হন। আহত হন অনেকে। হামলার পরে তথ্য বেরুতে থাকে সালমান আবেদি সম্পর্কে। বলা হয়, তার উগ্রপন্থি দৃষ্টিভঙ্গির বিষয়ে কমপক্ষে তিনবার কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। এ বিষয়টি নিয়ে এখন তদন্তে নেমেছে এমআই ৫।

ওদিকে আজ সোমবার দিনের শুরুতে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার সন্দেহে ওয়েস্ট সাসেক্সের শোরহ্যাম বাই সি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৩ বছর বয়সী এক যুবককে। এছাড়া ম্যানচেস্টারের ওয়েলি রেঞ্জ এবং চেস্টার এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এ তথ্য দিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

ম্যানচেস্টার হামলায় তদন্তের জন্য এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে। রোববার ম্যানচেস্টার থেকে গ্রেপ্তার করা হয় দু’জনকে। তাদের একজনের বয়স ১৯ বছর। অন্যজন ২৫ বছরের যুবক। তাদেরকে গ্রেপ্তার করা হয় গর্টন ও ওল্ড ট্রাফোর্ড এলাকা থেকে। এ ছাড়া কিভাবে ম্যানচেস্টার হামলাকারীর বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে তা নিশ্চিত হতে ঘটনা পরবর্তীতে একটি তদন্ত শুরু করেছে এমআই ৫।

এছাড়া মন্ত্রীদের জন্য একটি আলাদা রিপোর্ট তৈরি করা হচ্ছে। আরেকটি রিপোর্ট তৈরি করা হচ্ছে যারা বিভিন্ন সেবাখাতে তদারকি করে থাকেন তাদের জন্য।

লিবিয়ান পিতামাতার ঔরসে জন্ম ম্যানচেস্টার বোমা হামলাকারী সালমান আবেদির। বিবিসি নিউজনাইট রিপোর্ট করেছে যে, সালমান যখন স্কুলে পড়াশোনা করতো তখন ছুটির সময়ে তার পিতার সঙ্গে লিবিয়া যেতো কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে লড়াই করতে। তখন তার বয়স ছিল ১৬ বছর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026