রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭

আইএস’র চেয়েও বড় হুমকি পুতিন

আইএস’র চেয়েও বড় হুমকি পুতিন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চেয়েও বড় হুমকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অস্ট্রেলিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে এমনটা বললেন মার্কিন সিনেটর জন ম্যাককেইন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন টেলিভিশনকে দেয়া ওই সাক্ষাৎকারে ম্যাককেইন বলেন, আমি মনে করি, তিনি (পুতিন) প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হুমকি। আর তা আইএসের চেয়েও বড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অবৈধ হস্তক্ষেপের কথা তুলে ধরে এর জন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা জারির পক্ষে মত দেন সিনেটর।

ফ্রান্সসহ অন্য দেশের নির্বাচনও রাশিয়া প্রভাবিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন মার্কিন সিনেট আর্মড সার্ভিসেস কমিটির এ চেয়ারম্যান।

কট্টর রাশিয়াবিরোধী বলে পরিচিত এ রিপাবলিকান সিনেটর বলেন, ‘আইএস ভয়াবহ অনেক কিছুই করতে পারে এবং মুসলিম ধর্ম বিশ্বাস নিয়ে অনেক কিছুই ঘটছে, যা নিয়ে আমি উদ্বিগ্ন। কিন্তু রাশিয়ানরা গণতন্ত্রের ভিত্তিকেই ধ্বংস করে দিতে চাচ্ছে। তারা মার্কিন নির্বাচনের ফলও পাল্টে দিতে চায়।’

ম্যাককেইন জানান, রাশিয়ানরা মার্কিন নির্বাচন প্রভাবিত করতে সফল হয়েছে এমন কোনও প্রমাণ দেখেননি তিনি। তবে অবশ্যই তারা চেষ্টা করেছে এবং করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, রাশিয়া ফরাসি নির্বাচনকে প্রভাবিত করতে চেয়েছে, ইউক্রেনের মতো সার্বভৌম একটি রাষ্ট্রকে ভেঙে টুকরো করেছে। এর ফলেই পুতিন সবচেয়ে বড় হুমকি।

মার্কিন সিনেটের আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান ম্যাককেইন জানান, যুক্তরাষ্ট্রের উচিত আর্থিক নিষেধাজ্ঞা জারি রাখা। তিনি অভিযোগ করেন, নভেম্বরের নির্বাচনের পর থেকে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026