রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৮

ডার্বিতে স্বামীর হাতে নববধু বাঙ্গালী মহিলা খুন

ডার্বিতে স্বামীর হাতে নববধু বাঙ্গালী মহিলা খুন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের ব্রাডফোর্ডের বাসিন্দা সবিয়া খান নামে এক মুসলিম মহিলা খুন হয়েছেন ডার্বিশায়ারে স্বামীর হাতে। ডার্বির নরমেন্টন এলাকার ট্রি ক্রিসেন্টের নিজের ঘর থেকে গত শনিবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে ৩৪ বছর বয়সী সাবিয়া খানের মৃত দেহ উদ্ধার করে ডার্বিশায়ার পুলিশ।

এরইমধ্যে হত্যার অভিযোগে স্বামী আতাউল মোস্তাফাকে গ্রেফতার করেছে ডার্বিশায়ার পুলিশ। স্বামী আতাউল ২০০৯ সালে ধর্ষন এবং আগুনে পুড়িয়ে নির্যাতনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন।

একজন মহিলাকে ৪ দিন আটকে রেখে ধর্ষনসহ বিভিন্নভাবে নির্মম নির্যাতনের পর আগুনে পোড়ানোর চেস্টা করেন। তিনি কোনরকম পালিয়ে গিয়ে মোস্তফার হাত থেকে প্রাণে বাঁচেন। এ কারনে ২০০৯ সালে ডার্বি ক্রাউন কোর্টের জুরিরা দোষি সাব্যস্ত করে সাজাও দিয়েছিলেন তাকে।

উল্রেখ্য, ব্রাডফোর্ড কমিউনিটিতে বেশ পরিচিত ছিলেন সবিয়া খান। তিনি স্থানীয় শিশুদের নিয়ে কাজ করতেন। ঘটনার প্রায় ৫ সপ্তাহ আগে ৩৫ বছর বয়সী আতাউল মোস্তফার সঙ্গে তার বিয়ে হয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026