সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯

মৃত্যুর গুজবে বলিউড খান

মৃত্যুর গুজবে বলিউড খান

বিনোদন ডেস্ক: বিমান দুর্ঘটনায় বলিউড বাদশা শাহরুখ খানের মৃত্যু হয়েছে। এমন খবরই প্রকাশ করলো এল পেইস টিভি নামের একটি ইউরোপিয়ান নিউজ নেটওয়ার্ক।

ব্রেকিং নিউজ সেগমেন্টে চ্যানেলটি জানায়, খারাপ আবহাওয়ার কারণে একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়েছে। তাতে শাহরুখসহ মোট আট ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

প্যারিসে একটি সভায় যোগ দিতে শাহরুখ তার ব্যক্তিগত সহকারি ও অন্যান্যদের সঙ্গে গাল্ফস্ট্রিম জি৫৫০ বিমানে রওনা দিয়েছিলেন।

কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়। পরে এল পেইস টিভির উদ্ধৃতি দিয়ে ভারত ও ফ্রান্সের মূলধারার সংবাদমাধ্যমগুলোও শাহরুখের মৃত্যু সংবাদ প্রচার করে।

যদিও পরে জানা গেছে সবই গুজব। শাহরুখ বর্তমানে মুম্বইয়ে ছবির শুটিং নিয়ে ব্যস্ত। প্রসঙ্গত এর আগে শাহরুখ আনন্দ এল রাইয়ের শুটিং সেটে অল্পের জন্য রক্ষা পেয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026