শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০

লন্ডনে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিল বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল ইউকে

লন্ডনে বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিল বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল ইউকে

শীর্ষবিন্দু নিউজ: চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলকে বিশাল সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল ইউকে।

শুক্রবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় কমিউনিটির সর্বস্থরের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল ইউকের সভাপতি নঈম উদ্দিন রিয়াজ।

সাধারণ সম্পাদক মোস্তাক বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা, বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাইকমিশনার নাজমুল কাওনাইন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফসহ আরো অনেকে।

এতে শুধু লন্ডন নয় পুরো ব্রিটেন থেকে প্রিয় ক্রিকেটারদের এক নজর দেখতে টিকেট কেটে রয়েল রিজেন্সিতে উপস্থিত হয়ে ছিলেন হাজারো ক্রিকেট ভক্ত। সংবর্ধনা সভায় পুরো বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যরা, কোচ, ম্যানেজারসহ বিসিবি’র শীর্ষ কর্মকর্তারা অংশনেন। সংবর্ধনা সভায় বাংলাদেশ ক্রিকেটারদের নিয়ে প্রকাশিত ম্যাগাজিনের মুড়োক উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান।

সংবর্ধনা সভায় আরো উপস্থিত ছিলেন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপি, ব্রিটেনে প্রথম ব্রিটিশ বাংলাদেশী এমপি রুশনারা আলী, সাবেক এমপি স্টিপেন টিমস, টাওয়ার হ্যামলেটস এর মেয়র জনবিগস, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাশ পাশাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানে আকরাম খান, জালাল ইউনুস, নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন এবং কোচ হাতুরে সিংহেসহ ক্রিকেট দলের সবাই উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তাদেরকে সংবর্ধনা ও তাদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠিত একই সংবর্ধনা অনুষ্ঠানে গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে পরাজয় থেকে শিক্ষা নিয়ে আগামি ৫ জুন অস্ট্রেলিয়ার বিরক্ষে আরো ভাল করার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওভালে ৮ জাতি চ্যাম্পিয়ান ট্রফিতে তামিম ইকবালের শতকে ৩০৫ রান করেও ৮ উইকেটে স্বাগতিকদের কাছে হারে টাইগাররা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026