শীর্ষবিন্দু নিউজ: আবারো সন্ত্রাসী হামলা হয়েছে লন্ডনে। এবার লন্ডন ব্রিজ ও বরো মার্কেটে এ হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ১০ একজন নিহত হয়েছেন। এর মধ্যে ৭ জন সাধারণ মানুষ। পুলিশ গুলি করে সন্দেহভাজন ৩ জনকে হত্যা করেছে।
আ
হত হয়েছেন কমপক্ষে ২০ জন। এ খবর দিয়েছে সিএনএন। এতে বলা হয়, লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এসব আহতকে নেয়া হয়েছে লন্ডনের বিভিন্ন হাসপাতালে। অনেক মানুষকে ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা দেয়া হয়েছে। লন্ডন ব্রিজে জোরালো গতিতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় এর চালক। অন্যদিকে বরো মার্কেটে ছুরি হাতে হামলা চালায় আরেকজন।
প্রত্যক্ষদর্শীরা গুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। এ ঘটনাকে সুসংগঠিত হামলা বলে মনে করা হচ্ছে। ঘটনার আকস্মিকতায় জরুরি নিরাপত্তা বিষয়ক বৈঠক তলব করেছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। লন্ডন ব্রিজ রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ জনসাধারণকে লন্ডন ব্রিজ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। তারা এটাকে একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা মনে করছে।
উল্লেখ্য, গত রাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর একটি ভ্যান উঠিয়ে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এ সময় ওই ভ্যানটির গতি ছিল অনেক বেশি। এ ছাড়া এর উদ্দেশ্য ছিল পথচারীদের আঘাত করা। অন্যদিকে বরো মার্কেটে একটি ক্যাফেতে ছুরিকাঘাত করে এক হামলাকারী। সিএনএন রাস্তায় পড়ে থাকা একজনের দেহ দেখাচ্ছে।
তাকে ঘিরে রয়েছে নিরাপত্তা রক্ষাকারীরা। আসসলে সে হামলাকারী নাকি সাধারণ মানুষ তা বোঝা যাচ্ছে না। লন্ডনের মেয়র সাদিক খান এটাকে ইচ্ছাকৃত ও কাপুরুষোচিত হামলা বলে আখ্যায়িত করেছেন। উল্লেখ্য, এ নিয়ে এ বছর বৃটেনে তিনবার সন্ত্রাসী হামলা হলো।