বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫

আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: লন্ডন ব্রীজে হামলার প্রতিক্রিয়ায় মেয়র জন বিগস

আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: লন্ডন ব্রীজে হামলার প্রতিক্রিয়ায় মেয়র জন বিগস

লন্ডন ব্রীজ এলাকায় হামলার পর টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস যে কোন পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহধ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন আঘাতকারীদের প্রধান লক্ষ্যই হচ্চেছ আমাদের মধ্যে বিভক্তি আনা। কিন্তু লন্ডন এবং ম্যানচেস্টারের বর্বরতা প্রমাণ করেছে হামলাকারীরা কখনোই সফল হবে না এবং এধরনের হামলার কোন যৌক্তিকতা নেই।

শনিবার রাতে লন্ডন ব্রীজে হামলার পর এক বিশেষ বিবৃতিতে মেয়র জন বিগস একথা বলেন।

বিবৃতিতে মেয়র আরো বলেন, এই নৃশংস ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এই মুহুর্তে আমাদের সবাইকে শান্ত থাকতে হবে। পাশাপাশি সর্তকতারও প্রয়োজন রয়েছে। যে কোন সন্দেহজনক পরিস্থিতি পুলিশকে জানানোর জন্যও মেয়র অনুরুধ জানিয়েছেন।

মেয়র হামলায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করে স্বজন হারানো পরিবারের উদ্দেশ্যে সমবেদনাও প্রকাশ করেন।

 –সংবাদ বিজ্ঞপ্তি

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026