বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৮

বাঘের খাঁচায় ছুড়ে দেয়া হল জীবন্ত গাধা

বাঘের খাঁচায় ছুড়ে দেয়া হল জীবন্ত গাধা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনে চিড়িয়াখানার ব্যবস্থাপকদের সঙ্গে বিরোধের জেরে বাঘের খাঁচায় জীবন্ত গাধা ছেড়ে দিয়েছে বিনিয়োগকারীরা। সোমবার জিয়াংসু প্রদেশের ইয়ানচেং শহরে হতবিহবল দর্শকদের সামনে এই কাণ্ড ঘটেছে।

ভিডিওতে দেখা যায়, গাধাটিকে ঠেলে বাঘের খাঁচায় ফেলে দেয়া হচ্ছে। খাঁচায় ফেলার পরেই বাঘগুলো গাধাটিকে আক্রমণ করে বসে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগকারীরা ক্ষিপ্ত হয়ে বাঘের খাঁচায় জীবন্ত গাধাটি ফেলে দেয়। পরবর্তীতে জনগণের কাছে তারা ক্ষমা চায়। ঘটনার ভিডিও ক্লিপস ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্যবহারকারীরা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, চিড়িয়াখানা ও আরেকটি প্রতিষ্ঠানের মধ্যে আইনি লড়াই থেকে এই ঘটনার সূত্রপাত। এই বিরোধের জের ধরে দুই বছর আগে চিড়িয়াখানার সম্পত্তি বাজেয়াপ্ত করে আদালত। এর অর্থ এর প্রাণীগুলো বিক্রি করা যাবে না।

দুটি জিরাফ ও একটি শিম্পাঞ্জিসহ বহু প্রাণী মারা গেছে কারণ চিড়িয়াখানা অসুস্থ এসব প্রাণীর স্থানান্তরের অনুমতিপত্র যোগাড় করতে পারেনি কর্তৃপক্ষ। চিড়িয়াখানার শেয়ারহোল্ডাররা দীর্ঘদিন ধরে এসব কারণে ক্ষুব্ধ ছিলেন এবং প্রানীদের মৃত্যুতে হতাশ ছিলেন।

তাদের ধারণা আদালতের সঙ্গে যোগসাজশ করে ছোট বিনিয়োগকারীদের ফাকি দেয়ার চেষ্টা করছে। আর এই ক্ষোভের বহিঃপ্রকাশেই বাঘের খাঁচায় একটি জীবন্ত গাধা ও ভেড়া ছেড়ে দেয় তারা।

জিয়ানদায় কুয়াইবাও সংবাদপত্র জানিয়েছে, খাঁচায় গাধা ঠেলে দেয়ার পরে ভেড়া ছুড়ে দিতে চাইলে তাদের নিবৃত্ত করতে সক্ষম হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026