শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩১

পুলিশের হাতে আটক রাহুল গান্ধী

পুলিশের হাতে আটক রাহুল গান্ধী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফসলের ন্যায্য দাম নির্ধারণ ও ঋণ মওকুফের দাবিতে ভারতের মধ্য প্রদেশে কৃষকদের বিক্ষোভে যাওয়ার সময় রাস্তা থেকে বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে রাজ্যের মালবা এলাকার নিমাচ শহরে পুলিশ ব্যারিকেড ভেঙে বিক্ষোভস্থল মান্দসর শহরে যাওয়ার পথে তাকে আটক করা হয়। গত ১১ দিন ধরে সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। মঙ্গলবার ওই বিক্ষোভে গুলিতে ৫ কৃষক নিহত হন। এতে আরো উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রদেশ।

কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল প্রাণ হারানো ঐ কৃষকদের স্বজনদের সমবেদনা জানাতে মান্দসরে যাচ্ছিলেন।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সেখানে গুলি চালিয়েছে। কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিং তা প্রত্যাখ্যান করে দাবি করছেন, পুলিশ নয়। সামজবিরোধীরা গুলির ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, যারা কৃষক আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে তারা কেউ কৃষক নন। এ ঘটনায় বিচারিক তদন্ত করা হবে। তিনি নিহত কৃষকদের পরিবার প্রতি এক কোটি রুপি ও আহতদের পরিবার প্রতি পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

বিষয়টিকে বিরোধী দলের মদত বলে আখ্যা দিচ্ছেন ২০০৫ সাল থেকে দায়িত্বরত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। তার দাবি, সরকারের সঙ্গে রয়েছেন মধ্যপ্রদেশের কৃষকরা। এর আগে কৃষক নিহতের ঘটনায় এক টুইট বার্তায় কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, সারা দেশে এই সরকার কৃষকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026