শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের ওয়ান্ডসয়োর্থ-ব্যাটারসি আসনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জেন এলিসন পরাজিত হয়েছেন।
বিরোধী লেবার পার্টির প্রার্থী মার্শা ডি কর্ডোভা প্রায় আড়াই হাজার ভোটের ব্যবধানে এই শক্ত কনজারভেটিভ ঘাঁটি দখল করেছেন।
ওদিকে ডেভিড ক্যামেরনের ২০১০-১৫ সালের সরকারের উপ-প্রধানমন্ত্রী লিবারেল ডেমোক্রাট দলের সাবেক নেতা নিক ক্লেগ তর আসন হারিয়েছেন। শেফিল্ডের আসনে লেবার পাটির প্রার্থী জয়ী হয়েছেন। লিবারেল ডেমোক্র্যাট দলের জন্য এই ফল বিশাল বিপর্যয়।