রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৭

পদত্যাগ করবেন না তেরেসা মে

পদত্যাগ করবেন না তেরেসা মে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিরোধ লেবার ছাড়াও প্রধানমন্ত্রী তেরেসা মে’র পদত্যাগ দাবি করছেন তার নিজ দল কনজারভেটিভেরও অনেক নেতা। তা সত্ত্বেও তেরেসা মে ক্ষমতা ধরে রাখবেন।

তিনি পদত্যাগ করবেন না। এমনটা জানিয়ে দিয়েছেন তেরেসা মে টিম। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।

তবে রিপোর্টে এর চেয়ে বিস্তারিত কিছু বলা হয় নি। ওদিকে ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে সতর্কতা উচ্চারণ করেছে ইউরোপ। তারা বলেছে, বৃটেনে যেহেতু একটি ঝুলন্ত পার্লামেন্ট হচ্ছে তাই তাতে ব্রেক্সিট প্রক্রিয়া দুর্বল হতে পারে।

ইউরোপের বাজেট কমিশনার গুন্থার ওয়েটিঙ্গার বৃটেনের আগামী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, একজন দুর্বল অংশীদার সমস্ত কিছুকে দুর্বল করে দেবে। যদি উভয় পক্ষই শক্তিশালী হতো তাহলে দ্রুততার সঙ্গে এ প্রক্রিয়ার ফল পাওয়া যেতো।

ওদিকে ছায়া চ্যান্সেলর জন ম্যাকডোনেল বলেছেন, লেবার দল সরকার গঠন করতে প্রস্তুত। তেরেসা মেকে মেনেই নিতে হবে যে, তিনি এখন আর প্রধানমন্ত্রীর পদে গ্রহণযোগ্য নন।

কনজারভেটিভ সরকারের অধীনে উত্তর আয়ারল্যান্ডের ডিইউপি’র সঙ্গে একটি চুক্তি হয়েছে। তাদেরকে নিয়ে যদি একটি জোট সরকার গঠিত হয় তাহলে তা হবে এক বিশৃংখল অবস্থা।

এতে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে না। ম্যাকডোনেল বলেন, আমরা সব সময় বলে এসেছি যে, পরিস্থিতি যা-ই হোক দেশ চালাতে আমরা প্রস্তুত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026