শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩

১০ পাউন্ডে কেনা আংটি বিক্রি হলো ৬৫৬,৭৫০ পাউন্ড পাউন্ডে

১০ পাউন্ডে কেনা আংটি বিক্রি হলো ৬৫৬,৭৫০ পাউন্ড পাউন্ডে

নিউজ ডেস্ক: সাধারণ গহনা মনে করে মাত্র ১০ পাউন্ড দিয়ে একটি আংটি কিনেছিলেন যুক্তরাজ্যের এক নারী। কিন্তু এটিকে যখন নিলামে ওঠানো হলো তখন এর দাম উঠলো ৬৫৬,৭৫০ পাউন্ড।

এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। জানা গেছে, ওয়েস্ট মিডলসেক্স হাসপাতাল অঙ্গনে চ্যারিটির জন্য প্রায়ই নানা ধরনের টুকিটাকি জিনিস বিক্রি হয়। সেখান থেকেই ১৯৮০ সালে এটিকে এতো সস্তায় কিনেছিলেন ওই নারী।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী জানান, কয়েক দশক ধরে প্রায় প্রতিদিনই আংটিটি আঙুলে পরে ঘরদোরের কাজ করেছেন, বাজার করেছেন। তবে আঙুলের আংটি যে হীরার তা জানতেন না তিনি।

তিনি বলেন, হীরার যে স্বাভাবিক উজ্জ্বলতা থাকে, এই আংটির সেটি ছিল না। ত্রিশ বছর আঙুলে পরে থাকার পর তিনি যখন লন্ডনের নামকরা নিলাম প্রতিষ্ঠান সোদেবির সাথে যোগাযোগ করেন, তখন তারাই তাকে জানান যে এটি একটি বহুমূল্য রত্ন।

এরপরই ২৬ ক্যারেটের ওই হীরার আংটিটি নিলামে তোলা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026